ঢাকা, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
নতুন নোট আসছে বাজারে, পাওয়া যাবে যেদিন থেকে
ডুয়া ডেস্ক: অন্তর্বর্তী সরকারের ৯ মাসে বাজারে আসেনি কোনো নতুন নোট। অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে আসছে নতুন মুদ্রা। আগামী ২৫ অথবা ২৬ মে বাজারে ছাড়া হতে পারে নতুন ২০ ও ৫০ টাকার নোট। তবে নতুন ডিজাইনের ১ হাজার টাকার নোটের জন্য অপেক্ষা করতে হবে ১ জুন পর্যন্ত।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানিয়েছেন, প্রথম ধাপে বাজারে ছাড়া হবে মোট এক হাজার কোটি টাকার নতুন নোট। নতুন এই নোটগুলোর নকশায় গুরুত্ব পাচ্ছে বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য ও জুলাই অভ্যুত্থান। বিশেষ করে ১ হাজার টাকার নোটে থাকছে ৮টি উন্নত নিরাপত্তা বৈশিষ্ট্য।
বর্তমানে বাজারে চলমান ৯টি কাগুজে নোট রয়েছে। যার সবকটিতে রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি। জুলাই অভ্যুত্থানের পর এসব নোট পরিবর্তনের দাবি ওঠে বিভিন্ন মহল থেকে। নতুন সরকার দায়িত্ব নিয়ে সেই প্রক্রিয়া শুরু করলেও বাস্তবায়নে কিছুটা সময় লেগেছে।
আরিফ হোসেন খান জানিয়েছেন, ধাপে ধাপে সব নোটেই পরিবর্তন আনা হবে। বর্তমানে বাজারে মোট কাগুজে মুদ্রার পরিমাণ প্রায় ১ লাখ ৫২ হাজার কোটি টাকা। তবে বাংলাদেশ ব্যাংকের ভল্টে ছাপানো অবস্থায় মজুত আছে তার চেয়েও বেশি টাকার মুদ্রা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)