ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
চার দফা দাবিতে এনবিআরের বিরুদ্ধে অসহযোগ কর্মসূচি
ডুয়া ডেস্ক: জাতীয় রাজস্ব বোর্ড বিলুপ্তির অধ্যাদেশ বাতিল এবং এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খানকে অপসারণ-সহ চার দফা দাবিতে অসহযোগ কর্মসূচি ঘোষণা করেছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ।
বুধবার (২১ মে) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব ভবনে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করা হয়।
সংবাদ সম্মেলনে বলা হয়, আমাদের ধারাবাহিক ও নিয়মতান্ত্রিক কর্মসূচির যৌক্তিকতা ও পরিপ্রেক্ষিত চিহ্নিত করা সত্ত্বেও এনবিআর চেয়ারম্যান সরকারের নীতিনির্ধারকদের কাছে সঠিক তথ্য না দিয়ে প্রকৃত চিত্র আড়াল করেছেন। এতে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।
সংগঠনের পক্ষ থেকে চারটি প্রধান দাবি তুলে ধরা হয়:
এনবিআর বিলুপ্তির লক্ষ্যে জারি করা অধ্যাদেশ অবিলম্বে বাতিল করতে হবে।
এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খানকে অপসারণ করতে হবে।
রাজস্ব সংস্কারবিষয়ক পরামর্শক কমিটির সুপারিশ ওয়েবসাইটে প্রকাশ করতে হবে।
প্রস্তাবিত খসড়া এবং সুপারিশ সমূহ সবার মতামত নিয়ে পর্যালোচনা করে টেকসই রাজস্ব সংস্কার নিশ্চিত করতে হবে।
কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল বৃহস্পতিবার (২২ মে) প্রধান উপদেষ্টার বরাবর স্মারকলিপি দেওয়া হবে। এদিন এনবিআর সদর দফতর-সহ দেশের সব বিভাগীয় ও মাঠ পর্যায়ের অফিসে অবস্থান কর্মসূচি পালিত হবে। তবে রপ্তানি ও আন্তর্জাতিক যাত্রীসেবা এই কর্মসূচির আওতার বাইরে থাকবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী