ঢাকা, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
ঢাবি শিক্ষার্থীদের অংশগ্রহণে দূষণমুক্ত মডেল ক্যাম্পাস বিনির্মাণের কার্যক্রম শুরু
ঢাবি প্রতিনিধি: ‘গ্রিন ক্যাম্পাস ক্লিন ক্যাম্পাস’ কর্মসূচির আওতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে নানা কল্যাণমুখী কাজের জন্য বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ৬৪ জন শিক্ষার্থীকে ‘পেইড ভলান্টিয়ার’ হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে।
অলাভজনক প্রতিষ্ঠান গ্রিন ফিউচার ফাউন্ডেশন বাংলাদেশ-এর সহযোগিতায় তাদের নিয়োগ দেওয়া হয়। নিয়োগপ্রাপ্ত শিক্ষার্থীদের নিয়ে দূষণমুক্ত মডেল ক্যাম্পাস বিনির্মাণের কার্যক্রম শুরু হয়েছে। এসব শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম আজ ৩০ ডিসেম্বর ২০২৪ সোমবার মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
গ্রিন ফিউচার ফাউন্ডেশন বাংলাদেশ-এর সভাপতি কর্নেল (অবঃ) মো. জাকারিয়া হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আখতার হোসেন খান, প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ এবং আরবরি কালচার সেন্টারের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গ্রিন ফিউচার ফাউন্ডেশন বাংলাদেশ-এর সহ-সভাপতি মোহাম্মদ রাফিদ হোসেন, মেজর মো. গোলাম মওলা এবং ডিএমপি রমনা ট্রাফিক জোনের সিনিয়র এএসপি শাকিল।
উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন, বিশ্ববিদ্যালয়ের পরিবেশ সংরক্ষণ ও উন্নয়নে একটি বৃহত্তম প্ল্যাটফর্মে সকলের ঐক্যবদ্ধভাবে কাজ করা দরকার। এ লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, প্রক্টরিয়াল টিম, গ্রিন ফিউচার ফাউন্ডেশন বাংলাদেশসহ বিভিন্ন সংস্থার সমন্বয়ে ‘গ্রিন ক্যাম্পাস ক্লিন ক্যাম্পাস’ কর্মসূচি পরিচালনা করা হচ্ছে। উপাচার্য বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতি সর্বস্তরের মানুষের মমতা রয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে তিনি সকলের সহযোগিতা কামনা করেন। সহনশীল আচরণ ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের জন্য উপাচার্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।
উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়কে গ্রিন, ক্লিন ও দূষণমুক্ত একটি মডেল ক্যাম্পাস হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় এবং গ্রিন ফিউচার ফাউন্ডেশন বাংলাদেশ-এর মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এই সমঝোতা স্মারক-এর আওতায় গ্রিন ফিউচার ফাউন্ডেশন বাংলাদেশ-এর সহযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ৬৪ জন শিক্ষার্থী সকাল ৮টা থেকে রাত ৯টা পর্যন্ত চারটি শিফটে পার্ট টাইম কাজ করবেন। নিয়োগপ্রাপ্ত শিক্ষার্থীরা ক্যাম্পাসের পরিষ্কার-পরিচ্ছন্নতা ও শৃঙ্খলা বজায় রাখা, বৃক্ষরোপণ ও গাছগাছালির পরিচর্যা করা এবং ট্রাফিক ব্যবস্থাপনাসহ বিভিন্ন কল্যাণমুখী কাজে দায়িত্ব পালন করবেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- সৌদিতে সুইটির মৃ/ত্যুদণ্ড, এখনো জানে না পরিবার
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)
- COP31 সামনে রেখে বাংলাদেশের জলবায়ু অগ্রাধিকার নিয়ে সংলাপ
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়