ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
বকেয়া পরিশোধে মালিকের সম্পত্তি বিক্রির নির্দেশ
ডুয়া ডেস্ক: শ্রমিকদের বকেয়া বেতন ও অন্যান্য পাওনা পরিশোধে টিএনজেড লিমিটেড এবং মাহমুদ গ্রুপের স্থাবর সম্পত্তি বিক্রির নির্দেশ দিয়েছে সরকার। মঙ্গলবার (২০ মে) সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক সভায় এই সিদ্ধান্ত ঘোষণা করা হয়।
শ্রম ও কর্মসংস্থান এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেন, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের জমি, ভবন, কারখানা ও অন্যান্য স্থাবর সম্পত্তি বিক্রি করে শ্রমিকদের পাওনা দ্রুত পরিশোধ করা হবে। তিনি স্পষ্ট করে বলেন, টিএনজেড লিমিটেড ও মাহমুদ গ্রুপ কর্তৃপক্ষকে এ বিষয়ে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে।
উপদেষ্টা আরও জানান, অন্যান্য প্রতিষ্ঠানের ক্ষেত্রেও একই ব্যবস্থা নেওয়া হবে যারা শ্রমিকদের বকেয়া পরিশোধে গড়িমসি করছে। এ লক্ষ্যে বকেয়া রয়েছে এমন সব প্রতিষ্ঠানের তালিকা প্রস্তুত করা হচ্ছে। পাশাপাশি, মালিকদের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
ডার্ড গ্রুপ, টিএনজেড গ্রুপ, জেনারেশন নেক্সট ও রোয়ারর ফ্যাশনের মালিকদের দেশে ফেরাতে ইন্টারপোলের মাধ্যমে রেড অ্যালার্ট জারির জন্যও স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে বলে তিনি জানান।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী