ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
ঢাকার দুই সিটি নির্বাচন: দ্রুত আয়োজনে সিইসিকে চিঠি
ডুয়া নিউজ: ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়াদ শেষ হলেও এখনো নির্বাচন না হওয়ায় নগরবাসী নাগরিক সেবা থেকে বঞ্চিত হচ্ছে বলে অভিযোগ করেছেন জুলাই আন্দোলনের সংগঠক এবং জাতীয় নাগরিক পার্টির ঢাকা মহানগর দক্ষিণের এক কর্মী হোসাইন মো. আনোয়ার। তিনি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের কাছে একটি চিঠি পাঠিয়ে দ্রুত নির্বাচন আয়োজনের দাবি জানিয়েছেন।
চিঠিতে আনোয়ার উল্লেখ করেন, গত ১৫ মে ঢাকার উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের মেয়াদ শেষ হয়েছে, অথচ এখন পর্যন্ত নির্বাচন হয়নি। তাঁর ভাষায়, “সিটি করপোরেশন কার্যত তালাবদ্ধ হয়ে আছে”, ফলে নাগরিক সেবায় মারাত্মক বিঘ্ন সৃষ্টি হয়েছে।
চিঠিতে আরও বলা হয়, মেয়রের মেয়াদ শেষ হওয়ার পর নগর ব্যবস্থাপনা পরিচালনা কঠিন হয়ে পড়েছে। নির্বাচিত প্রতিনিধি না থাকায় সৃষ্টি হয়েছে প্রশাসনিক অরাজকতা, বেড়েছে নাগরিক ভোগান্তি। তিনি মনে করেন, দুই কোটিরও বেশি মানুষের জীবনযাত্রা ও মানবাধিকার এখন হুমকির মুখে।
চিঠির মাধ্যমে তিনি সরকারের প্রতি আহ্বান জানান, দ্রুত নির্বাচন আয়োজনের মাধ্যমে জনগণের গণতান্ত্রিক অধিকার এবং নাগরিক সুবিধা নিশ্চিত করার।
এদিকে নির্বাচন কমিশন ইতোমধ্যে জানিয়েছে, জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের আগে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের পরিকল্পনা তাদের নেই। তবে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী সীমিত পরিসরে কিছু নির্বাচন সম্ভব হতে পারে বলে ইসির পক্ষ থেকে জানানো হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)