ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
ভারতের পাহাড়ি ঢল ও বৃষ্টিতে বন্যা পরিস্থিতি; সতর্কতা জারি
ডুয়া ডেস্ক: সিলেটের জাফলংয়ে হঠাৎ পাহাড়ি ঢলের কারণে পিয়াইন নদীতে প্রবল স্রোত সৃষ্টি হয়েছে। সোমবার সকাল ১০টার দিকে ভারতের মেঘালয় থেকে নামে ঢলটি পিয়াইন নদী হয়ে বাংলাদেশে প্রবেশ করে। এর ফলে জাফলংয়ের জিরো পয়েন্টসহ আশেপাশের এলাকায় দ্রুত বন্যা পরিস্থিতি তৈরি হয়।
নদীর পানি প্রবল গতিতে বয়ে যাওয়ায় ভয়াবহ ভাঙন শুরু হয়েছে, যা আশপাশের বসতি ও ব্যবসা প্রতিষ্ঠানগুলোর জন্য বড় ঝুঁকি হয়ে দাঁড়িয়েছে। স্থানীয় প্রশাসনের বরাতে জানা যায়, কয়েক ঘণ্টার মধ্যেই নদীর পানি বিপদসীমার কাছাকাছি পৌঁছে গেছে।
আজ মঙ্গলবার (২০ মে) পর্যন্ত জাফলংয়ের অধিকাংশ পর্যটন এলাকা ইতোমধ্যেই পানিতে তলিয়ে গেছে বলে জানা গেছে। ফলে বন্ধ করে দেওয়া হয়েছে সব ধরনের পর্যটন কার্যক্রম। নিরাপত্তার স্বার্থে স্থানীয় বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
জাফলংয়ের পাশাপাশি গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ এবং কানাইঘাট উপজেলার নদী তীরবর্তী এলাকা গুলোতেও পানির প্রবল স্রোত ও ভাঙনের খবর পাওয়া গেছে। এসব এলাকায় বহু কাঁচা ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানায়, সিলেট ও ভারতের মেঘালয় অঞ্চলে আগামী ২৪ ঘণ্টায় মাঝারি থেকে ভারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এর ফলে নদীর পানি আরও বাড়তে পারে এবং বন্যার পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে।
সরকার সিলেট ও ময়মনসিংহ বিভাগকে ‘ঝুঁকিপূর্ণ এলাকা’ ঘোষণা করে আকস্মিক বন্যা সতর্কতা জারি করেছে। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, সেনাবাহিনী ও রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবক দল প্রস্তুত রাখা হয়েছে।
একই সঙ্গে সুরমা, কুশিয়ারা ও সারি নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। পানি উন্নয়ন বোর্ডের বরাত দিয়ে জানানো হয়েছে, এসব নদীর পানি উপচে নতুন নতুন এলাকা প্লাবিত হতে পারে।
জনগণকে আতঙ্কিত না হয়ে সচেতন থাকার ও স্থানীয় প্রশাসনের নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি উদ্ধার কার্যক্রমের জন্য নৌকা ও অন্যান্য সরঞ্জাম প্রস্তুত রাখা হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত