ঢাকা, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
১১৮ পদে নিয়োগ বাতিলের যে ব্যাখ্যা দিল রাজউক
ডুয়া ডেস্ক: সম্প্রতি রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) একটি বিজ্ঞপ্তি ঘিরে নিয়োগ বাতিল সংক্রান্ত ভুল তথ্য ছড়ানো হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
মঙ্গলবার (২০ মে) রাজউকের সহকারী পরিচালক (জনসংযোগ ও প্রটোকল) আব্দুল্লাহ আল মারুফ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, কিছু মহল দাবি করছে রাজউকের ১১৮টি পদে নিয়োগ সম্পূর্ণভাবে বাতিল করা হয়েছে, যা তথ্যগতভাবে ভুল ও বিভ্রান্তিকর।
তিনি জানান, ১৯ অক্টোবর ২০২৩ তারিখে প্রকাশিত বিজ্ঞপ্তির ভিত্তিতে ১১৮টি পদে মোট ২৫,১৬৬ জন আবেদন করেন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ বিভাগের তত্ত্বাবধানে প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে ৯০টি পদে নিয়োগ সম্পন্ন হয়। ইতোমধ্যে ৮৫ জন যোগ দিয়েছেন এবং ৫ জন প্যানেল থেকে নিয়োগপ্রাপ্ত হয়েছেন, যারা বর্তমানে রাজউকে কর্মরত।
তবে বিজ্ঞপ্তির ক্রমিক নং ১৮ থেকে ৩০ পর্যন্ত অবশিষ্ট ২৮টি পদে কোনো পরীক্ষাই অনুষ্ঠিত হয়নি। সেসব পদের নিয়োগ ১২ মে ২০২৫ তারিখে রাজউকের সিদ্ধান্ত অনুযায়ী বাতিল করা হয়েছে।
রাজউক নিশ্চিত করেছে, শুধুমাত্র এই ২৮টি পদের নিয়োগ বাতিল করা হয়েছে এবং বাকি ৯০টি পদে নিয়োগপ্রাপ্তরা যথারীতি তাদের দায়িত্ব পালন করছেন। জনসাধারণকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানানো হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ
- নারী এশিয়া কাপ সেমিফাইনাল: কবে, কখন কোন দলের ম্যাচ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- বুটেক্সে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
- স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে মাহমুদা মিতু