ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
যমুনায় নিরাপত্তা পর্যালোচনায় প্রধান উপদেষ্টার বৈঠক
ডুয়া ডেস্ক: দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ২০ মে মঙ্গলবার রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস। এতে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী, পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান উপস্থিত ছিলেন।
এছাড়া বৈঠকে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান, বিমানবাহিনী প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খানসহ বিভিন্ন নিরাপত্তা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।
বৈঠকে দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিশদ আলোচনা হয় এবং সংশ্লিষ্ট বাহিনীর পক্ষ থেকে বিস্তারিত প্রতিবেদন উপস্থাপন করা হয়।
প্রধান উপদেষ্টা রাজধানী-সহ সারাদেশে শান্তিশৃঙ্খলা বজায় রাখতে কার্যকর ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি তিনি সাম্প্রতিক কয়েকটি আলোচিত ঘটনায় নিরাপত্তা বাহিনীর তৎপরতা ও অবদানের প্রশংসা করেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী