ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
‘সরকার গায়ের জোরে ইশরাককে মেয়র হতে দিচ্ছে না’
ডুয়া ডেস্ক: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, আদালতের রায় ঘোষণার পরও ইশরাক হোসেনকে শপথ নিতে না দেওয়ার মাধ্যমে সরকার ক্ষমতার অপব্যবহার করছে। তিনি বলেন, “চট্টগ্রামে ডা. শাহাদাত যদি মেয়র হতে পারেন, তাহলে ইশরাক হোসেনের কী অপরাধ? সরকার জোর করে তাকে দায়িত্ব গ্রহণে বাধা দিচ্ছে।”
মঙ্গলবার রাজধানীর খিলক্ষেতে ‘জুলাই গণঅভ্যুত্থানে’ আহত রাকিবুল হাসানকে দেখতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, “স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বয়স কম, হঠাৎ করেই তিনি গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন। এ কারণেই তার বক্তব্যে ভারসাম্যহীনতা দেখা যাচ্ছে।”
২০২৪ সালের গণঅভ্যুত্থানের প্রসঙ্গে তিনি বলেন, “এ ঘটনায় প্রকৃত দায়ীদের এখনও বিচারের আওতায় আনা হয়নি। অন্তর্বর্তী সরকার কাজের চেয়ে অকাজেই বেশি মনোযোগ দিচ্ছে।”
তিনি আরও অভিযোগ করেন, “বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যমুনার সামনে গিয়েছিলেন আবাসন দাবিতে, কিন্তু সেখানে তাদের অসম্মান করা হয় এবং পুলিশ দিয়ে নির্যাতন চালানো হয়। শেখ হাসিনাও রাষ্ট্রীয় বাহিনীকে দমন-পীড়নের কাজে ব্যবহার করেছে।”
এ সময় “আমরা বিএনপি পরিবার”-এর আহ্বায়ক সাংবাদিক আতিকুর রহমান রুমনের সভাপতিত্বে একটি প্রতিনিধি দল আহত রাকিবুলের খোঁজ নিতে যান। তারা রাকিবুলের মা’র সঙ্গে কথা বলেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শুভেচ্ছা ও সহমর্মিতা পৌঁছে দেন। রাকিবুলের পাশে সবসময় থাকার আশ্বাসও দেন তারা।
উল্লেখ্য, গত ১৮ জুলাই ঢাকার ইসিবি চত্বরে ফ্যাসিবাদবিরোধী গণআন্দোলনে অংশ নিয়ে ছাত্রলীগ ও পুলিশের হামলায় আহত হন রাকিবুল হাসান।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী