ঢাকা, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩
১৭ পুলিশ সুপারকে বদলি
ডুয়া ডেস্ক: পুলিশ সুপার পদমর্যাদার ১৭ কর্মকর্তাকে বদলি করেছে সরকার। এদের মধ্যে ১০ জন কর্মকর্তাকে অতিরিক্ত ডিআইজি (চলতি দায়িত্ব) পদে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।
আজ সোমবার (১৯ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপ-সচিব মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত পৃথক দুটি প্রজ্ঞাপনে এসব বদলির আদেশ জারি করা হয়।
বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে রয়েছেন—জিএমপির উপ-পুলিশ কমিশনার এস এম নাসিরুদ্দিন, যিনি ডিএমপিতে বদলি হয়েছেন; শিল্পাঞ্চল পুলিশের এ কে এম জহিরুল ইসলাম; পুলিশ সদর দপ্তরের ড. মাসুরা বেগম, যিনি এখন সদর দপ্তরের এআইজি; ১৩ এপিবিএনের আবদুল্লাহ আল মামুন, যিনি ডিএমপিতে গেছেন; সিএমপির মাহমুদা বেগমকে শিল্পাঞ্চল পুলিশে; পুলিশ সদর দপ্তরের খালেদা বেগমকে এপিবিএনে; আরএমপির এস এম শফিকুল ইসলামকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।
অতিরিক্ত ডিআইজি (চলতি দায়িত্ব) হিসেবে বদলি করা হয়েছে ১০ পুলিশ কর্মকর্তাকে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে তাদের নতুন কর্মস্থলে পদায়নের কথা জানানো হয়।
বদলি হওয়া কর্মকর্তারা হলেন—পুলিশ সদর দপ্তরের মো. জান্নাতুল হাসান, যিনি একই দপ্তরে অতিরিক্ত ডিআইজি হয়েছেন; পাকশি রেলওয়ে পুলিশের মো. শাহাব উদ্দীন, যাকে রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি হিসেবে পাঠানো হয়েছে; পুলিশ সদর দপ্তরের আতিয়া হুসনা, যিনি একই দপ্তরে অতিরিক্ত ডিআইজি হিসেবে দায়িত্ব পেয়েছেন; পিবিআইয়ের পুলিশ সুপার শাহ মমতাজুল ইসলামকে রংপুর রেঞ্জে; ডিএমপির উপ-কমিশনার আ স ম শামসুর রহমান ভুঁঞাকে হাইওয়ে পুলিশে; এসবির পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলামকে পিবিআইয়ে; নৌ পুলিশের মো. কফিল উদ্দিনকে শিল্পাঞ্চল পুলিশে; পিবিআইয়ের শেখ জয়নুদ্দীনকে খুলনা রেঞ্জে; ট্যুরিস্ট পুলিশের নুর রেজওয়ানা পারভীরকে পিবিআইয়ে; এবং এসবির এ কে এম আক্তারুজ্জামানকে এসবির অতিরিক্ত ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের ১ম টি-টোয়েন্টি-দেখুন সরাসরি (LIVE)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা: দেখুন সবগুলো প্রশ্নের সঠিক সমাধান
- স্কুলছাত্রী থেকে ষাটোর্ধ্ব বৃদ্ধার সাথে অন্তরঙ্গের পর ভিডিও কুয়েট ছাত্রের
- বিকালে আসছে ১৯ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- বুলগেরিয়ার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নির্বাচিত হলো ঢাবি শিক্ষার্থীর প্রামাণ্যচিত্র
- বিশ্ব র্যাঙ্কিংয়ে ১০০ ধাপ এগিয়েছে ঢাবি, যৌথভাবে দেশসেরা
- বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের সিনেট সদস্য হলেন ৫ সংসদ সদস্য
- এসএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁস নিয়ে যা জানাল শিক্ষাবোর্ড
- বদলে যাচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের নাম
- নবনিযুক্ত সিন্ডিকেট সদস্য মোর্শেদ হাসান খানকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- ঢাবি শিক্ষার্থীর মরদেহ বাসা থেকে উদ্ধার
- ঢাবি ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগে নবীনবরণ অনুষ্ঠিত
- প্রতিষ্ঠানপ্রধান নিয়োগে ভাইভার সময়সূচি নিয়ে যা জানা গেল
- বাংলাদেশসহ ৭৫ দেশের ভিসা স্থগিত যুক্তরাষ্ট্রে
- মিমোর মৃ'ত্যু ঘিরে সর্বশেষ যা জানা গেল