ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
সাবেক সিআইডিপ্রধানের দেশত্যাগে নিষেধাজ্ঞা
বৈষম্যবিরোধী আন্দোলনে গুলি করে মানুষ হত্যার ঘটনায় সেই সময়কার পুলিশ কর্মকর্তাদের কয়েকজনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। আবার কারও বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, অবৈধ আয়সহ বিভিন্ন অপরাধে দেশ ত্যাগের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এবার সেই তালিকায় যুক্ত হলেন আরও ৬ জন। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সাবেক প্রধান মোহাম্মদ আলী মিয়াসহ ৬ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত।
আজ সোমবার (১৯ মে) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা জজ জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দেন।
আবেদনে দুদক জানিয়েছে,‘ ক্ষমতার অপব্যবহার করে নামে-বেনামে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পুলিশের সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক ও সিআইডি প্রধান মোহাম্মদ আলী মিয়ার বিরুদ্ধে অনুসন্ধান করতে অনুসন্ধানকারী কর্মকর্তা নিয়োগ করা হয়েছে।’
এখন যদি মোহাম্মদ আলী মিয়া এখন দেশ ত্যাগ করেন, তাহলে তার বিরুদ্ধে উত্থাপিত দুর্নীতির অভিযোগে উল্লেখ থাকা নথিপত্র ও সম্পদের অনুসন্ধান প্রক্রিয়া বাধাগ্রস্ত হতে পারে। তাই সুষ্ঠু তদন্তের স্বার্থে তার বিদেশ গমন ঠেকানো জরুরি হয়ে পড়েছে।
উল্লেখ্য, মোহাম্মদ আলী মিয়ার বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম, স্বেচ্ছাচারিতা ও ক্ষমতার অপব্যবহারের গুরুতর অভিযোগ ওঠার পর সরকার তাকে অবসরে পাঠায়। রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সচিব ড. মোহাম্মাদ আবদুল মোমেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়।
১৫তম বিসিএস (পুলিশ) ক্যাডারের কর্মকর্তা মোহাম্মদ আলী মিয়া ২০২২ সালের ১৬ আগস্ট অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তবে সাম্প্রতিক ক্ষমতার পরিবর্তনের পর তাকে ওই পদ থেকে সরিয়ে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত