ঢাকা, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
নতুন মামলায় সালমান এফ রহমানসহ ৩ মন্ত্রী গ্রেপ্তার
ডুয়া ডেস্ক: রাজধানীর কদমতলী ও শাহবাগ থানায় করা দুটি পৃথক মামলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে গ্রেপ্তার দেখানো হয়েছে সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ও সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনিকে।
সোমবার (১৯ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম.এ. আজহারুল ইসলাম এই আদেশ দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী জানান, কদমতলীর মিরাজনগরে মাসুদ নামের এক ব্যক্তি নিহত হওয়ার ঘটনায় করা মামলায় সালমান এফ রহমান ও আনিসুল হককে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা, কদমতলী থানার এসআই মাহবুবুর রহমান।
অন্যদিকে, শাহবাগে আন্দোলন চলাকালে গুলিতে মনির নামে এক ব্যক্তি নিহত হওয়ার ঘটনায় করা মামলায় সাবেক মন্ত্রী কামরুল ইসলাম ও দীপু মনিকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন শাহবাগ থানার এসআই মাইনুল ইসলাম খান পুলক।
আদালতে আসামিদের উপস্থিতিতে দুটি মামলার শুনানি অনুষ্ঠিত হয়।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, গত বছরের ১৯ জুলাই কদমতলীর মিরাজনগরে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় আন্দোলনকারীদের ওপর গুলি চালানো হয়। এতে গুলিবিদ্ধ হন মাসুদ, যিনি পরে মারা যান। তার স্ত্রী হেনা বেগম গত ৪ সেপ্টেম্বর শেখ হাসিনাসহ ১১৮ জনের বিরুদ্ধে মামলা করেন।
অন্যদিকে, মনির নিহতের ঘটনায় তার স্ত্রী রুজিনা আক্তার গত ১৪ মার্চ শেখ হাসিনাসহ ৩৫১ জনের নাম উল্লেখ করে আদালতে মামলা দায়ের করেন। অভিযোগে বলা হয়, সরকার পতনের দাবিতে আন্দোলন চলাকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে আন্দোলনকারীদের ওপর গুলি চালানো হয়, যার এক পর্যায়ে মনির নিহত হন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)