ঢাকা, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২
কারাগারে নুসরাত ফারিয়া
ডুয়া ডেস্ক: জুলাই আন্দোলনকেন্দ্রিক ভাটারা থানার এনামুল হক হত্যাচেষ্টা মামলায় চিত্রনায়িকা নুসরাত ফারিয়াকে কারাগারে পাঠানো হয়েছে।
সোমবার (১৯ মে) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাসরিন আক্তার জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা, ভাটারা থানার উপপরিদর্শক মো. বিল্লাল ভূঁইয়া, ফারিয়াকে কারাগারে রাখার আবেদন করেন। আসামিপক্ষ জামিন আবেদন করলেও রাষ্ট্রপক্ষের বিরোধিতার পর শুনানি শেষে বিচারক ২২ মে জামিন শুনানির পরবর্তী দিন ধার্য করেন।
এর আগের দিন রোববার থাইল্যান্ড যাওয়ার পথে বিমানবন্দর থেকে নুসরাত ফারিয়াকে আটক করে পুলিশ।
মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই ভাটারা এলাকায় অনুষ্ঠিত জুলাই আন্দোলনে অংশ নেন এনামুল হক। এ সময় গুলিবিদ্ধ হয়ে তিনি আহত হন এবং পরে হাসপাতালে ভর্তি করা হয়। পরে সুস্থ হয়ে তিনি চলতি বছরের ৩ মে মামলা করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ১৭ জন শিল্পীসহ মোট ২৮৩ জনকে অভিযুক্ত করা হয়। নুসরাত ফারিয়া এই মামলায় ২০৭ নম্বর আসামি হিসেবে অভিযুক্ত হন এবং এজাহারে তাকে আওয়ামী লীগের আর্থিক সহায়তাকারী হিসেবে উল্লেখ করা হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- নবনিযুক্ত উপাচার্যকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- স্বামী ও সন্তানকে ঘরে আটকে রেখে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্ম/হত্যা
- ঈদের তারিখ চূড়ান্ত করল জাতীয় চাঁদ দেখা কমিটি
- সৌদি আরবে পবিত্র ঈদুল ফিতর কবে, যা জানা গেল
- আপত্তিকর ভিডিও বিতর্কে হাতিয়ার ইউএনওকে ওএসডি
- ফুলবাড়ীয়ায় প্রবাসীদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৭ মার্চ)
- ঈদ সালামি কত টাকা দেবেন?
- তিন দেশে আজ পবিত্র ঈদুল ফিতর উদযাপন
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হলেন ড. ওবায়দুল ইসলাম
- আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন ঢাবি'র নতুন ভিসি
- মধ্যরাতের আগেই ঝড়ের শঙ্কা চার অঞ্চলে
- গুঞ্জন উড়িয়ে সংবাদ সম্মেলনে নেতানিয়াহু
- ইউজিসির নবনিযুক্ত চেয়ারম্যানকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা