ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
‘শেষ সুযোগ দিলাম’: ফেসবুকে রহস্যময় স্ট্যাটাস পরীমনির
বিনোদন ডেস্ক: ঢালিউডের গ্ল্যামার গার্ল পরীমনি মানেই নতুন কোনো আলোচনা বা রহস্যের জন্ম দেওয়া। তবে এবারের বিষয়টি কোনো রূপালি পর্দার গল্প নয়, বরং একটি অবুঝ শিশুর জীবনের নিরাপত্তা নিয়ে তাঁর চরম উদ্বেগ। মঙ্গলবার (১৭ মার্চ) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক রহস্যময় ও বিস্ফোরক বার্তায় জনৈক এক ইয়াবা আসক্ত মা এবং তাঁর তিন মাস বয়সী শিশুকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন এই অভিনেত্রী। ওই নারীর নাম প্রকাশ না করলেও তাঁকে সংশোধনের জন্য এটিই ‘শেষ সুযোগ’ বলে উল্লেখ করেছেন পরী।
ফেসবুক পোস্টে এই সংকটাপন্ন পরিস্থিতির বর্ণনা দিতে গিয়ে পরীমনি লিখেছেন, ‘বাচ্চার বয়স তিন মাস। বাচ্চার মা ইয়াবা আসক্ত। বাচ্চার বাবা মানুষের টাকা লুট করার জন্য জেল খাটতেছে। বাচ্চার মাকে রিহাব করানো খুবই জরুরি। বাচ্চাটা কোনোভাবেই মায়ের কাছে নিরাপদ না এই মুহূর্তে।’ শিশুটির জীবনের ঝুঁকি নিয়ে পরীর এই সরাসরি অবস্থান নেটিজেনদের মাঝে ব্যাপক কৌতূহলের সৃষ্টি করেছে।
যাকে উদ্দেশ্য করে এই বার্তা, তাঁর প্রতি এক ধরণের চরম হুঁশিয়ারিও উচ্চারণ করেছেন এই নায়িকা। তিনি লিখেছেন, ‘আমি তাকে শেষ সুন্দর সুযোগটা দিতে এই স্ট্যাটাসটি দিচ্ছি। এরপর বাকি সব আমার সিদ্ধান্ত হবে।’ তাঁর এই বক্তব্য থেকে স্পষ্ট যে, ওই নারী যদি এখনই নিজেকে না শোধরান, তবে পরীমনি হয়তো আইনি বা অন্য কোনো কঠোর পদক্ষেপ নিতে চলেছেন।
আশ্চর্যের বিষয় হলো, যাঁর বিরুদ্ধে এই অভিযোগ, তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে পরীমনিকে ব্লক করে রেখেছেন। তবুও পরী আশা করছেন তাঁর এই বার্তাটি সঠিক গন্তব্যে পৌঁছাবে। তিনি লিখেছেন, ‘আমি আশা করছি তুমি আমাকে সমস্ত কন্টাক্ট ব্লক করলেও এটা তুমি দেখবে এবং তোমার এই পরিস্থিতি কাটিয়ে উঠতে আমাকে সহযোগিতা করবে। নিশ্চয়ই তুমি এতোটা নির্বোধ নও।’
পোস্টটি দেওয়ার মাত্র এক ঘণ্টার মধ্যেই হাজার হাজার রিয়্যাক্ট ও শত শত কমেন্টে ভরে যায় কমেন্ট বক্স। রাজু ওয়াসিফ জিতু নামে এক ভক্ত মন্তব্য করেন, ‘বাচ্চাটিকে নিরাপদ করো আপু।’ এর উত্তরে পরীমনি নিজের সংকল্প জানিয়ে লেখেন, ‘চেষ্টা করছি, দোয়া করবেন।’ ২০১৩ সালে ‘ভালোবাসা সীমাহীন’ দিয়ে ক্যারিয়ার শুরু করা এই অভিনেত্রী পর্দার অভিনয়ের পাশাপাশি বাস্তব জীবনেও বিভিন্ন সামাজিক ও ব্যক্তিগত ইস্যুতে সব সময় সোচ্চার থাকতে পছন্দ করেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)