ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা শামস সুমন আর নেই
নিজস্ব প্রতিবেদক: দেশের নাটক ও চলচ্চিত্র জগতের পরিচিত মুখ, জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা শামস সুমন আর নেই। মৃত্যুর সময় তিনি জনপ্রিয় বেসরকারি রেডিও স্টেশন ‘রেডিও ভূমি’-র স্টেশন চিফ হিসেবে দায়িত্বে ছিলেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
মঞ্চ নাটকের হাত ধরে অভিনয় জগতে প্রবেশ করা শামস সুমন দীর্ঘদিন ধরে ছোট পর্দা ও বড় পর্দায় সমান্তরালে কাজ করেছেন। তার সাবলীল অভিনয় দর্শকদের মন জয় করেছিল।
সাম্প্রতিক বছরগুলোতে তাকে টেলিভিশন নাটকে কম দেখা গেলেও রেডিও ভূমির প্রাতিষ্ঠানিক দায়িত্ব সামলাতেই তিনি বেশি সময় ব্যয় করেছেন।
অভিনয়ে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ২০০৮ সালে ‘স্বপ্নপূরণ’ চলচ্চিত্রে পার্শ্বচরিত্রে শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।
শামস সুমনের দীর্ঘ ক্যারিয়ারে রয়েছে দর্শকপ্রিয় বেশ কিছু চলচ্চিত্র। সামাজিক যোগাযোগমাধ্যমে তার দীর্ঘদিনের সহকর্মী ও শুভানুধ্যায়ীরা তার প্রয়াণে শোক প্রকাশ করছেন।
তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে— তৌকীর আহমেদ পরিচালিত ‘জয়যাত্রা’ (২০০৪), ‘বিদ্রোহী পদ্মা’ (২০০৬), ‘নমুনা’ (২০০৮), ‘হ্যালো অমিত’ (২০১২), ‘আয়না কাহিনী’ (২০১৩), ‘প্রিয়া তুমি সুখী হও’ (২০১৪), ‘মন জানেনা মনের ঠিকানা’ (২০১৬), ‘কক্সবাজারে কাকাতুয়া’ (২০১৬) এবং ‘চোখের দেখা’ (২০১৬)।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত