ঢাকা, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩
আইপিএল
ব্যাটিংয়ে মুস্তাফিজের দিল্লি
ডুয়া ডেস্ক: শনিবার সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে অংশ নিয়েছিলেন মুস্তাফিজুর রহমান। জাতীয় দলের হয়ে ম্যাচ খেলেই রোববার ভারতের উদ্দেশে রওনা দেন এই পেসার। আজ রবিবার (১৮ মে) তিনি আইপিএলে মাঠে নামছেন।
রাতে দিল্লির ঘরের মাঠে মুখোমুখি হয়েছে দিল্লি ক্যাপিটালস ও গুজরাট টাইটান্স। টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে গুজরাট। বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হয় ম্যাচটি।
দিল্লি ক্যাপিটালসের একাদশে রয়েছেন মুস্তাফিজুর রহমান। মিচেল স্টার্কের পরিবর্তে একাদশে সুযোগ পেয়েছেন এই বাঁহাতি পেসার। দলটি আজকের ম্যাচে তিন পেসার ও তিন স্পিনার নিয়ে মাঠে নামিয়েছে অধিনায়ক অক্ষর প্যাটেলের নেতৃত্বে।
তবে মুস্তাফিজের একাদশে থাকা নিয়ে শুরুতে কিছুটা অনিশ্চয়তা ছিল। কারণ, তিনি আগের দিনই জাতীয় দলের হয়ে খেলে দুবাই থেকে ভারতে পৌঁছান, ফলে ভ্রমণজনিত ক্লান্তি থাকার সম্ভাবনা ছিল। তবুও টিম ম্যানেজমেন্ট মনে করছে, তিনি ম্যাচ খেলার জন্য উপযুক্ত অবস্থায় রয়েছেন। তাই আজই মাঠে দেখা যাবে এই পেসারকে।
উল্লেখ্য, উল্লেখযোগ্যভাবে, আইপিএলের চলতি আসরের মাঝপথে মুস্তাফিজুর রহমানকে দলে ভেড়ায় দিল্লি ক্যাপিটালস। গত ১৪ মে আনুষ্ঠানিকভাবে তাকে অন্তর্ভুক্ত করার ঘোষণা দেয় দলটি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাকে ৭ দিনের জন্য আইপিএলে খেলার অনুমতি (এনওসি) দিয়েছে। ১৮ থেকে ২৪ মে পর্যন্ত এই সময়ের মধ্যে দিল্লি ক্যাপিটালসের রয়েছে তিনটি ম্যাচ, যেখানে মাঠে নামার সুযোগ পাবেন মুস্তাফিজ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন করবেন যেভাবে
- ২০২৬-২৭ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখ জেনে নিন
- না ফেরার দেশে চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩১ অক্টোবর)
- অর্থ মন্ত্রণালয়ের অধীনে ৯৫ পদে নিয়োগ, আবেদন অনলাইনে
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৮ অক্টোবর)
- মালয়েশিয়ায় কাজ করতে ইচ্ছুকদের সুখবর দিল সরকার
- নভেম্বরের শুরুতে টানা তিন দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-শিক্ষার্থীরা
- ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ
- এইচএসসি পুনর্নিরীক্ষণের ফল কবে, জানাল বোর্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (০১ নভেম্বর)
- সরাসরি মৌখিক পরীক্ষায় এনজিওতে চাকরির সু্যোগ, বেতন ২৫-৬০ হাজার
- ছাত্রদল নেতা হত্যা মামলায় অভিযুক্ত এমপির ছেলেকে যুবদল থেকে বহিষ্কার
- আজকের খেলার সময়সূচি (৩০ অক্টোবর)
- ঢাবির ৫৪তম সমাবর্তনে আবেদন শুরু ১ নভেম্বর, যেভাবে করবেন