ঢাকা, সোমবার, ১০ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩
ইমনের রেকর্ড গড়া সেঞ্চুরিতে বাংলাদেশের রানের পাহাড়
ডুয়া ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে নামার আগে অধিনায়ক লিটন দাস জানিয়ে দিয়েছিলেন, বড় স্কোরই তাদের লক্ষ্য। আর মাঠে সেই লক্ষ্য পূরণে মুখ্য ভূমিকা রাখেন ওপেনার পারভেজ হোসেন ইমন। ৫৪ বল মোকাবিলা করে ১০০ রানের ঝড়ো ইনিংস খেলেন তিনি। তার সেঞ্চুরিতে ভর করেই বাংলাদেশ প্রথম টি-টোয়েন্টিতে ৭ উইকেট হারিয়ে ১৯১ রান সংগ্রহ করে।
তামিম ইকবালের পর ইমনই দ্বিতীয় বাংলাদেশি, যিনি টি-টোয়েন্টিতে সেঞ্চুরি করলেন। ৮৪ রানে একবার আউট হয়ে যেতে পারতেন তিনি, কিন্তু মতিউল্লা খানের বলটি ‘নো’ হওয়ায় বেঁচে যান। পরে তুলে নেন কাঙ্ক্ষিত শতক। একই সঙ্গে এক ইনিংসে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৮ ছক্কা মারার রেকর্ডও গড়েন তিনি।
ইমনের ইনিংস ছাড়াও তাওহিদ হৃদয় করেন ১৫ বলে ২০ রান এবং জাকের আলী ১৪ বলে করেন ১৩ রান। আমিরাতের হয়ে বল হাতে সবচেয়ে সফল ছিলেন মোহাম্মদ জাওয়াদউল্লাহ, যিনি ২১ রানে শিকার করেন ৪টি উইকেট।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষপর্বের ফল প্রকাশ
- জুলাই স্মৃতি জাদুঘরে যেতে টিকিট কাটবেন যেভাবে
- ভাতা-উপবৃত্তির আবেদন শুরু, জেনে নিন পদ্ধতি
- মালয়েশিয়াকে ৮৯ রানে হারিয়ে সিরিজে এগিয়ে বাংলাদেশ
- এক ক্লিকে জেনে নিন আইফোন ১৮ প্রো ম্যাক্সের দাম ও ফিচার
- নবম জাতীয় পে-স্কেল নিয়ে সর্বশেষ যা জানা গেল
- পাঁচ দপ্তরে নতুন সচিব নিয়োগ দিল সরকার
- আজকের বাজারে স্বর্ণ-রুপার দাম (৫ আগস্ট)
- কবে হবে মেডিকেল ভর্তি পরীক্ষা, জানা গেল যা
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ আগস্ট)
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ আগস্ট)
- রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড: ঢাবির কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা
- কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের এমবিএ স্কলারশিপে আবেদন শুরু
- পিএসসিতে আরও চার সদস্য নিয়োগ
- প্রতিষ্ঠান প্রধানদের ভাইভা শুরুর নির্দেশ শিক্ষামন্ত্রীর