ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
লন্ডনে গুপ্তচরবৃত্তির অভিযোগে ৩ ইরানি নাগরিক আটক
ডুয়া ডেস্ক: যুক্তরাজ্যের লন্ডনে মেট্রোপলিটন পুলিশ তিন ইরানি নাগরিকের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ এনে গ্রেপ্তার করেছে। অভিযুক্তরা হলেন মোস্তফা সেপাহভান্দ (৩৯), ফরহাদ জাভেদি মানেশ (৪৪) ও শাপুর কালেহালি খানী নুরি (৫৫), যারা লন্ডনে বসবাস করছেন।
পুলিশ জানিয়েছে, তারা ২০২৪ থেকে ২০২৫ সালের মধ্যে ইরানের হয়ে যুক্তরাজ্যে গুপ্তচরবৃত্তি কার্যক্রম চালিয়েছেন।
মেট্রোপলিটন পুলিশের সন্ত্রাস বিরোধী ইউনিটের কমান্ডার ডমিনিক মারফি বলেন, মামলাটি জটিল হলেও দ্রুত তদন্ত শেষে দায়ের করা হয়েছে এবং অভিযোগগুলো অত্যন্ত গুরুতর।
তিনজনকে ২০২৩ সালের জাতীয় নিরাপত্তা আইনের আওতায় গ্রেপ্তার করা হয়েছে, যা বিদেশি শক্তির পক্ষে হুমকিপূর্ণ কাজের জন্য প্রয়োগ করা হয়।
তদন্তে পাওয়া তথ্য অনুযায়ী, মোস্তফা সেপাহভান্দ যুক্তরাজ্যের এক ব্যক্তির ওপর সহিংসতা চালানোর জন্য নজরদারি ও তথ্য সংগ্রহ করছিলেন। অপরদিকে, মানেশ ও নুরী একই ধরনের কর্মকাণ্ডে জড়িত ছিলেন, যেখানে তারা অন্যদের মাধ্যমে ওই ব্যক্তির ওপর সহিংসতা চালানোর পরিকল্পনা করছিলেন।
গ্রেপ্তারের পর থেকে পুলিশ তাদের দুই সপ্তাহ ধরে জিজ্ঞাসাবাদ করছে এবং শিগগিরই আদালতে তোলা হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল