ঢাকা, সোমবার, ৩১ আগস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩
আছিয়া হত্যা মামলায় একজনের ফাঁসি, রায়ে সন্তুষ্ট নয় পরিবার
ডুয়া ডেস্ক: মাগুরার বহুল আলোচিত শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান আসামি হিটু শেখকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। মামলার অন্য তিন আসামি বোনের জামাতা সজীব শেখ, তার ভাই রাতুল শেখ এবং হিটু শেখের স্ত্রী রোকেয়া বেগমকে খালাস দেওয়া হয়েছে।
তবে এ রায়ে অসন্তোষ প্রকাশ করেছে আছিয়ার পরিবার, তারা উচ্চ আদালতে যাওয়ার ঘোষণা দিয়েছেন।
শনিবার (১৭ মে) সকালে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান এই রায় ঘোষণা করেন।
এর আগে সকাল সাড়ে ৮টার দিকে চার আসামিকে কারাগার থেকে মাগুরার বিচারিক আদালতে হাজির করা হয়। অভিযোগ গঠনের মাত্র ২১ দিনের মধ্যেই মামলার রায় ঘোষণা হলো।
উল্লেখ্য, গত ৬ মার্চ মাগুরা শহরের নিজনান্দুয়ালী গ্রামে বোনের শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় পাঁচ বছরের শিশু আছিয়া। পরবর্তীতে তাকে মাগুরা সদর হাসপাতাল, ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল হয়ে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৩ মার্চ মৃত্যু হয় তার।
ঘটনার পর মাগুরা থেকে শুরু করে সারাদেশে প্রতিবাদ-বিক্ষোভ শুরু হয়। দ্রুত বিচার সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করলেও, আছিয়ার পরিবার সম্পূর্ণ ন্যায়বিচার নিশ্চিত না হওয়ায় উচ্চ আদালতের শরণাপন্ন হওয়ার ঘোষণা দিয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ আগস্ট) r
- ৭ কলেজের শিক্ষার্থীদের ডিসিইউতে স্থানান্তরের রোডম্যাপ প্রকাশ
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- কুশিয়ারা ও খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী
- জাতীয় কবির ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে ঢাবির কর্মসূচি
- তেজগাঁও কলেজে মঞ্চে উঠছে ‘পদ্মা নদীর মাঝি’
- জামায়াতের ‘ছায়া মন্ত্রিসভা’ গঠন, প্রধানমন্ত্রী ডা. শফিকুর রহমান
- আজকের নামাজের সময়সূচি
- বিশ্বসাহিত্য কেন্দ্রে দুই পদে চাকরির সুযোগ
- বাসায় ঢুকে মডেলকে কুপিয়ে হ'ত্যা
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার তারিখ জানাল শিক্ষা মন্ত্রণালয়
- এমপিওভুক্ত মাদ্রাসা শিক্ষকদের বদলির আবেদন শুরু ৩০ আগস্ট
- এলএলবি প্রথম পর্বের ফরম পূরণ শুরু বৃহস্পতিবার
- আজ রাজধানীতে যেসব মার্কেট বন্ধ