ঢাকা, রবিবার, ৪ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
এক ম্যাচ খেলে আইপিএলে উড়াল দিচ্ছেন মোস্তাফিজ
ডুয়া ডেস্ক: বাংলাদেশ পেসার মোস্তাফিজুর রহমান আইপিএল খেলার অনুমতি পেলেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড দিল্লি ক্যাপিটালসের এই পেসারকে ১৮ মে থেকে ২৪ মে পর্যন্ত আইপিএল খেলার অনুমিত দিয়েছে।
বিসিবি প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সংযুক্ত আরব-আমিরাতের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শুধু প্রথমটিতেই মোস্তাফিজকে পাওয়া যাবে।
মোস্তাফিজ এই মুহূর্তে বাংলাদেশ দলের সঙ্গে শারজায় আছেন। আগামীকাল সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশ সিরিজের প্রথম ম্যাচ খেলবে। সিরিজের পরের ম্যাচে ১৯ মে।
এদিকে আইপিএলে পুনরায় শুরুর পর দিল্লির প্রথম ম্যাচ গুজরাট টাইটানসের বিপক্ষে, ১৮ মে। তাই স্বাভাবিকভাবেই মোস্তাফিজে দিল্লি অথবা বাংলাদেশ কোনো না কোনো একটি দলের ম্যাচ মিস করতে হতো।
বাঁহাতি মোস্তাফিজ দিল্লি ক্যাপিটালসের হয়ে আগেও খেলেছেন। ২০২২ ও ২০২৩ আসরে ফ্র্যাঞ্চাইজিটির হয়ে মোট ৯ উইকেট নিয়েছিলেন তিনি।
আইপিএলে দিল্লির ম্যাচ বাকি এখনো তিনটি। ১১ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার পাঁচ নম্বরে থাকা দিল্লির প্লে-অফে খেলার সম্ভাবনা বেশ ভালোভাবেই আছে। বাকি তিন ম্যাচ জিতলে অন্য কোনো সমীকরণ ছাড়াই প্লে-অফে খেলবে দিল্লি। সে কারণেই দিল্লির জন্য এই তিনটি ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ। বিসিবিও এই তিন ম্যাচের জন্য মোস্তাফিজকে আইপিএলে খেলার অনাপত্তিপত্র দিয়েছে।
ভারত-পাকিস্তান পাল্টাপাল্টি হামলার মধ্যে আইপিএল এক সপ্তাহের জন্য বন্ধ হওয়ার পর বেশির ভাগ বিদেশি ক্রিকেটারই যার যার দেশে ফিরে গেছেন। দিল্লি জানিয়েছে, অস্ট্রেলিয়ান ওপেনার জ্যাক ফ্রেজার ম্যাগার্কের জায়গায় মোস্তাফিজকে নেওয়া হয়েছে।
আজ জানা গেছে, দিল্লির বাঁহাতি পেসার মিচেল স্টার্কও এবারের আসরে আর ফিরছেন না। স্টার্ক সরে যাওয়ার পর এখন দিল্লি ক্যাপিটালসে একমাত্র বিদেশি বাঁহাতি পেসার মোস্তাফিজ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- এইচএসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক, জানুন বিস্তারিত
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- ওয়ালটনে টেরিটরি সেলস ম্যানেজার পদে নিয়োগ
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ
- একাদশে দ্বিতীয় ধাপে আবেদনের সুযোগ, আবেদন করবেন যেভাবে