ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
বিজিবি-জনতার বাধায় গভীর রাতে পিছু হটে বিএসএফ
ডুয়া ডেস্ক: গভীর রাতে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের সিঙ্গারবিল সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) প্রায় ৭৫০ জনকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা চালায়। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং স্থানীয় শতাধিক মানুষ একসাথে প্রতিরোধ গড়ে তুললে বাধ্য হয়ে পিছু হটে বিএসএফ।
এই ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (১৫ মে) দিবাগত রাত ২টার দিকে। সূত্র জানায়, পুশ-ইনের ইঙ্গিত পেয়ে বিজিবির ২৫ ব্যাটালিয়নের সদস্যরা দ্রুত সীমান্তে অবস্থান নেয়। একই সঙ্গে স্থানীয় জনপ্রতিনিধিদের উদ্যোগে মসজিদে মাইকিং এবং সামাজিক যোগাযোগমাধ্যমে বার্তা ছড়িয়ে দেওয়া হয়। এতে সিঙ্গারবিল, বিষ্ণুপুর, নলঘরিয়া, মেরাসানী ও নোয়াবাদী গ্রামের শতাধিক বাসিন্দা রাতেই সীমান্তে জড়ো হন।
সিঙ্গারবিল ইউনিয়ন পরিষদের সদস্য বাচ্চু মিয়া বলেন, “বিজিবির কাছ থেকে খবর পেয়েই আমরা গ্রামবাসীদের সচেতন করি। মাইকিংয়ের পর শত শত মানুষ সীমান্তে জড়ো হয়, ফলে বিএসএফ বাধ্য হয় পিছু হটতে।”
আরেক ইউপি সদস্য মামুন চৌধুরী জানান, “বিএসএফ গোপনে পুশ-ইন করতে এসেছিল। কিন্তু স্থানীয়দের সক্রিয়তা এবং বিজিবির কঠোর অবস্থান তাদের পরিকল্পনা ব্যর্থ করে দেয়।”
বিজয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাধনা ত্রিপুরা জানান, “বর্তমানে পরিস্থিতি শান্ত তবে বিজিবি ও প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে।”
বিজিবি ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহাম্মেদ বলেন, “গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা আগে থেকেই সতর্ক ছিলাম। স্থানীয়দের সহযোগিতায় একটি বড় অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিহত করা সম্ভব হয়েছে।”
ঘটনার পর সীমান্ত এলাকায় টহল ও নজরদারি বাড়ানো হয়েছে। স্থানীয়দের মধ্যে কিছুটা স্বস্তি ফিরলেও সীমান্ত নিরাপত্তা নিয়ে এখনও উদ্বেগ বিরাজ করছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি