ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
দেশ ছাড়িয়ে এবার আরব বিশ্ব মাতাবে ‘বরবাদ’
ডুয়া ডেস্ক: মুক্তির পর থেকেই দেশজুড়ে আলোড়ন তুলেছে শাকিব খানের সিনেমা ‘বরবাদ’। দেশীয় প্রেক্ষাগৃহে দর্শকের ভিড়ের পাশাপাশি ইতোমধ্যেই যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, ইতালি, নিউজিল্যান্ড ও ডেনমার্কে মুক্তি পেয়ে প্রশংসা কুড়িয়েছে সিনেমাটি। এবার মধ্যপ্রাচ্যের দর্শকদের জন্যও পর্দায় আসছে এই আলোচিত ছবি।
জানা গেছে, ১৫ মে থেকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মুক্তি পাচ্ছে ‘বরবাদ’। আন্তর্জাতিকভাবে ছবিটির পরিবেশনার দায়িত্বে রয়েছে বিখ্যাত ডিস্ট্রিবিউশন কোম্পানি PHF। এই প্রতিষ্ঠানটি এর আগে ‘বাহুবলী’, ‘RRR’, ‘মারকো’ ও ‘হিট’-এর মতো বিখ্যাত চলচ্চিত্রগুলোও মধ্যপ্রাচ্যে মুক্তি দিয়েছে।
‘বরবাদ’-এর মাধ্যমে এই প্রথম কোনো বাংলাদেশি সিনেমা PHF-এর ব্যানারে মধ্যপ্রাচ্যে মুক্তি পাচ্ছে।
এ প্রসঙ্গে প্রযোজক শাহরিন আক্তার সুমি বলেছেন, ‘বরবাদ’র মাধ্যমে প্রথম বাংলাদেশি কোনো সিনেমা PHF ডিস্ট্রিবিউশন করলো। মধ্যপ্রাচ্যের প্রতিটি দেশে সেন্সর করিয়ে সিনেমা রিলিজ করা সময় সাপেক্ষ ব্যাপার। তাই সবকিছু গুছিয়ে আনতে কিছুটা সময় লেগেছে।’
রিয়েল এনার্জি প্রোডাকশন এর ব্যানারে নির্মিত এবং মেহেদী হাসান হৃদয় পরিচালিত এই সিনেমায় শাকিব খানের সঙ্গে আরও অভিনয় করেছেন ইধিকা পাল, মিশা সওদাগর, যিশু সেনগুপ্ত, মামুনুর রশীদসহ অনেকে।
সিনেমাটি এ পর্যন্ত প্রায় ৭৫ কোটি টাকার গ্রস আয় করেছে। যা বাংলাদেশের সিনেমার ইতিহাসে একটি উল্লেখযোগ্য মাইলফলক হিসেবে ধরা হচ্ছে। ‘বরবাদ’ শুধু দেশেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের সিনেমাকে তুলে ধরার অন্যতম উদাহরণ হয়ে উঠেছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- কানাডা বনাম বসনিয়ার ম্যাচ চলছে: সরাসরি দেখুন (LIVE)
- ফিফা বিশ্বকাপ ২০২৬: মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা-সরাসরি দেখুন (LIVE)
- আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- ঢাবিতে ৬৪ জনে ১ জন চান্স পেলেও প্রাথমিকে সবাইকে নিব: ববি হাজ্জাজ
- আজ জার্মানি বনাম কুরাকাও: কখন শুরু, কোথায় দেখবেন লাইভ
- বুধবার থেকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি আবেদন শুরু
- চার দশক পর অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
- ব্রাজিল বনাম মরক্কো: দেখুন একাদশ-দেখার উপায়
- নিরাপত্তার কারণে বন্ধ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ
- সংসদে নবম পে-স্কেল ঘোষণা, প্রতিক্রিয়া জানালেন কর্মচারীরা
- অসচ্ছল মেধাবীদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন
- বাজেটে কোন খাতে কত বরাদ্দ, বিস্তারিত জানুন
- জেনে নিন সমাবর্তন টুপির অজানা ইতিহাস
- সরকারি চাকরিজীবীদের বেতন ৫০ শতাংশ বাড়ছে