ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
বাংলাদেশ হাইকমিশনারের পরিচয়পত্র পেশ স্থগিত দিল্লির
ডুয়া ডেস্ক: পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আজ বৃহস্পতিবার (১৫ মে) ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহর পরিচয়পত্র পেশ করার কথা ছিল। তবে শেষ মুহূর্তে দিল্লি এ অনুষ্ঠান স্থগিত করেছে।
বাংলাদেশ হাইকমিশনের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
সূত্রের বরাতে জানা যায়, ‘বাংলাদেশের হাইকমিশনার ছাড়াও দিল্লিতে নিযুক্ত আরও পাঁচ হাইকমিশনার বা রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ করার কথা ছিল। তবে শেষ মুহূর্তে দিল্লির পক্ষ থেকে এই আনুষ্ঠানিকতা স্থগিত করা হয়েছে।’
রিয়াজ হামিদুল্লাহ বাংলাদেশের নতুন হাইকমিশনার হিসেবে গত ৭ এপ্রিল ভারতের নয়াদিল্লিতে দায়িত্বভার গ্রহণ করেন। তিনি পূর্ববর্তী হাইকমিশনার মোস্তাফিজুর রহমানের স্থলাভিষিক্ত হন।
বাংলাদেশ সরকার ২০২৪ সালের নভেম্বরে তাঁর নিয়োগের জন্য ভারতের কাছে এগ্রিমো পাঠায়। সে সময় তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের আঞ্চলিক সংস্থা ও বহুপাক্ষিক অর্থনৈতিক বিষয়গুলোর তদারকির দায়িত্বে ছিলেন। পরে তিনি পররাষ্ট্রসচিব পদে পদোন্নতি পান। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে ভারত সরকার তাঁর এগ্রিমো অনুমোদন করে।
রিয়াজ হামিদুল্লাহ এর আগে নেদারল্যান্ডস ও শ্রীলঙ্কায় বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি দিল্লি এবং নিউইয়র্কে জাতিসংঘের স্থায়ী মিশনে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কর্মরত ছিলেন। এছাড়া কাঠমান্ডুতে অবস্থিত সার্ক সচিবালয়ে বাংলাদেশের পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ে তিনি বহুপক্ষীয় অর্থনৈতিক বিষয়াবলি, দক্ষিণ ও ইউরোপীয় অঞ্চলের কার্যক্রম এবং আঞ্চলিক সহযোগিতা সংক্রান্ত বিভাগে কাজ করেছেন।
বর্তমানে রিয়াজ হামিদুল্লাহর চাকরির মেয়াদ শেষ হবে ২০২৯ সালের সেপ্টেম্বর মাসে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার