ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
বাংলাদেশে পাঠাতে ১৪৮ জনকে আনা হল কলকাতায়
ডুয়া ডেস্ক: ভারতের রাজস্থান রাজ্যে অবৈধভাবে বসবাসকারী ১৪৮ জন বাংলাদেশি নাগরিককে বুধবার (১৪ মে) বিশেষ বিমানে করে কলকাতায় নিয়ে যাওয়া হয়েছে, সেখান থেকে তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হবে।
এটি রাজস্থান সরকারের একটি বিশেষ অভিযানের অংশ, যার মাধ্যমে রাজ্যে অবৈধ অনুপ্রবেশকারীদের শনাক্ত ও বহিষ্কার করা হচ্ছে। তবে তাদের মধ্যে পশ্চিমবঙ্গ, আসাম ও মেঘালয়ের বাংলাভাষী মুসলমানরাও আছেন।
রাজস্থান পুলিশ বলেছে, ‘এখন পর্যন্ত এক হাজার ৮ জনকে আটক করা হয়েছিল। তাদের মধ্যে ৭৬১ জনকে বাংলাদেশি বলে চিহ্নিত করতে পেরেছে তারা। তাদেরই বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে বুধবার।’
রাজস্থান থেকে বিবিসির সহযোগী সংবাদদাতা মোহর সিং মীণা বলেন, “প্রথম ধাপে ১৪৮ জনকে ফেরত পাঠানোর জন্য যোধপুরে বিমান বাহিনীর ঘাঁটিতে নিয়ে যাওয়া হয়।”
সেখান থেকে কলকাতা হয়ে তাদের বাংলাদেশে ফেরত পাঠানোর কথা আছে বলে রাজস্থান পুলিশের সূত্রগুলো বিবিসিকে জানিয়েছে।
অন্যদিকে, যারা ভারতীয় নাগরিক এবং বাংলাভাষী মুসলমান, তাদের পরিচয় নিশ্চিত করার জন্য প্রায় ১০ দিন ধরে আটক রাখা হয়েছিল। তবে এই সময়ের মধ্যে তাদের কোনো আদালতে তোলা হয়নি।
মঙ্গলবার রাত থেকে তাদের মুক্তি দেওয়া শুরু হয়েছে। পশ্চিমবঙ্গের একটি পরিবার বিবিসিকে এ তথ্য নিশ্চিত করেছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি