ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
আকবরের সেঞ্চুরি ঠেকাতে পারলো না বাংলাদেশের পরাজয়
ডুয়া ডেস্ক: দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের বিপক্ষে জয় দিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করেছিল বাংলাদেশ ইমার্জিং দল। আজ দ্বিতীয় ম্যাচ জিতলেই সিরিজ নিশ্চিত করার সুযোগ ছিল স্বাগতিকদের সামনে। অধিনায়ক আকবর আলির দুর্দান্ত সেঞ্চুরিতে জয়ের পথেই ছিল লাল-সবুজের দল। কিন্তু তার বিদায়ের পর ব্যাটিংয়ে ধস নামে, একের পর এক উইকেট হারিয়ে শেষ পর্যন্ত প্রোটিয়াদের বড় সংগ্রহ টপকাতে ব্যর্থ হয় তারা।
বুধবার (১৪ মে) রাজশাহীর শহীদ এএইচএম কামরুজ্জামান স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ১০ রানে হেরেছে বাংলাদেশ ইমার্জিং দল। টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৩৩২ রান সংগ্রহ করে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দল। জবাবে খেলতে নেমে ৪৯ ওভার ৪ বলে সবকটি উইকেট হারিয়ে ৩২২ রানে থামে বাংলাদেশ।
বড় লক্ষ্য তাড়ায় আগের ম্যাচের নায়ক ওপেনার মাহফিজুল ইসলাম রবিন মাত্র ১০ রানে আউট হয়ে যান। তবে আরেক ওপেনার জিশান আলম ৩৪ বলে ৫০ রানের ইনিংস উপহার দেন। এরপর আরিফুল ইসলামকে নিয়ে ১১১ রানের দারুণ জুটি গড়ে দলকে এগিয়ে নিতে থাকেন অধিনায়ক আকবর আলি। কিন্তু আরিফুল ৩৫ রানে ফিরলে।
পঞ্চম উইকেটে আরেকটি ৯৬ রানের জুটি উপহার দেন আকবর ও চৌধুরী মোহাম্মদ রিজওয়ান। এই জুটি ভাঙে দলের ২৯১ রানে আকবরের বিদায়ে। ১৪ চার ও ২ ছ্ক্কায় ১১০ বলে ১৩১ রানে ঝকমকে ইনিংস খেলে থামেন আকবর। তখন বাংলাদেশের প্রয়োজন ৩০ বলে ৩২ রান, হাতে ছিল ৫ উইকেট। সহজ এ সমীকরণটিই কঠিন হয়ে যায় উইকেট পতনে।
৩৭ রান করা রিজওয়ানের বিদায় দিয়ে শুরু। এরপর মুড়ি মুড়কির মতো উইকেট হারিয়ে একে একে সাজঘরে ফেরেন মাহফুজুর রহমান রাব্বী, শেখ পারভেজ জীবন, ওয়াসি সিদ্দিকী, মারুফ মৃধা। প্রোটিয়াদের হয়ে একাই পাঁচ উইকেট পান আন্ডিল সিমেলানে। ৩ উইকেট পান হ্যান্ডসাম মোকোয়েনা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)