ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
আ’লীগ নিষিদ্ধে ভারতের প্রতিক্রিয়া নিয়ে যা বললেন প্রেস সচিব
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, জাতীয় নির্বাচন বাংলাদেশের একান্ত অভ্যন্তরীণ বিষয়। তিনি বলেন, আমরা সবাইকে আহ্বান জানাই, নির্বাচন-সংক্রান্ত বিষয়ে বাংলাদেশের জনগণের সার্বভৌম ইচ্ছার প্রতি যেন শ্রদ্ধা দেখানো হয়।
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার বিষয়ে ভারতের প্রতিক্রিয়া প্রসঙ্গে শফিকুল আলম বলেন, আওয়ামী লীগ কর্তৃক সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ক্ষত এখনো তরতাজা। তাদের শাসনামলে আমাদের গণতান্ত্রিক কাঠামো ধ্বংস হয়েছে, রাজনৈতিক পরিসর সংকুচিত হয়েছে এবং দেশের সার্বভৌমত্ব আপসের মুখে পড়েছে।
তিনি আরও বলেন, জাতীয় নিরাপত্তা, সার্বভৌমত্ব রক্ষা, জুলাই আন্দোলনের কর্মীদের নিরাপত্তা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাদী ও সাক্ষীদের সুরক্ষার জন্য আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা প্রয়োজন।
নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, আওয়ামী লীগ বারবার প্রহসনমূলক নির্বাচনের আশ্রয় নিয়ে আমাদের নির্বাচন প্রক্রিয়া ও প্রতিষ্ঠানগুলোকে ক্ষতিগ্রস্ত করেছে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার গণতান্ত্রিক ব্যবস্থা পুনর্গঠনে একটি সংস্কার প্রক্রিয়ায় নিয়োজিত রয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি