ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
শাহবাগ অবরোধে নার্সিং কলেজ শিক্ষার্থীরা, যান চলাচল বন্ধ
ডুয়া ডেস্ক: হঠাৎ করেই কোনো পূর্ব ঘোষণা ছাড়াই রাজধানীর গুরুত্বপূর্ণ শাহবাগ মোড় অবরোধ করেছেন নার্সিং কলেজের শিক্ষার্থীরা। বুধবার (১৪ মে) দুপুর ২টার দিকে শত শত শিক্ষার্থী সড়কে নেমে আসেন। ফলে ওই এলাকায় যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। এতে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।
শিক্ষার্থীরা জানায়, উচ্চমাধ্যমিক পাসের পর করা ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্স দুটি স্নাতক সমমানের (ডিগ্রি পাস) স্বীকৃতি দিতে হবে—এই দাবিতে তারা আন্দোলন করছেন।
দিনের শুরুতে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত শিক্ষার্থীরা সমাবেশ করেন। পরে তারা মিছিল নিয়ে শাহবাগ মোড়ের দিকে অগ্রসর হলে পুলিশ শাহবাগ থানার সামনে ব্যারিকেড দিয়ে তাদের পথ আটকে দেয়। তবে শিক্ষার্থীরা সেই ব্যারিকেড সরিয়ে শাহবাগ মোড়ে অবস্থান নেন।
তাদের ভাষ্যমতে, দীর্ঘদিন ধরেই এই দাবিতে তারা মানববন্ধন, স্মারকলিপি প্রদানসহ বিভিন্ন শান্তিপূর্ণ কর্মসূচি পালন করে আসছেন। কিন্তু কর্তৃপক্ষ কোনো কার্যকর পদক্ষেপ না নেয়ায় বাধ্য হয়েই তারা এই কঠোর কর্মসূচি গ্রহণ করেছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি