ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
নগরভবনের সামনে বিক্ষোভ, ইশরাককে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবি
ডুয়া নিউজ: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়রের দায়িত্ব ইশরাক হোসেনকে বুঝিয়ে দেওয়ার দাবিতে নগরভবনের সামনে বিক্ষোভে নেমেছেন কয়েক হাজার মানুষ।
বুধবার সকাল ৯টা থেকে ডিএসসিসির প্রধান কার্যালয়ের সামনে জড়ো হয়ে এ কর্মসূচি শুরু করেন বিক্ষোভকারীরা। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, গুলিস্তানের নগরভবনের সামনে সকাল সাড়ে ৮টা থেকেই মানুষ জড়ো হতে শুরু করে। পরে তাঁরা ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ পড়িয়ে দায়িত্ব হস্তান্তরের দাবিতে স্লোগান দিতে শুরু করেন।
গত ২৭ মার্চ ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনাল বিএনপির বৈদেশিক বিষয়ক কমিটির সদস্য ইশরাক হোসেনকে ডিএসসিসির বৈধ মেয়র ঘোষণা করে রায় দেন। এরপর ২৭ এপ্রিল নির্বাচন কমিশন (ইসি) আনুষ্ঠানিক গেজেট প্রকাশ করে।
তবে এখনও পর্যন্ত তাঁর শপথ গ্রহণের কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ করছেন বিক্ষোভকারীরা।
গোপীবাগের বাসিন্দা ইকবাল হোসেন বলেন, “আমি কোনো রাজনৈতিক দলের সদস্য না। আমরা ভোট দিয়ে ইশরাককে মেয়র নির্বাচিত করেছিলাম কিন্তু জালিয়াতির মাধ্যমে তাঁকে হারিয়ে দেওয়া হয়। এখন আদালতের রায়ে তিনি জয়ী হয়েছেন কিন্তু তবু তাঁকে দায়িত্ব দিচ্ছে না। এ অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ করতেই এসেছি।”
উল্লেখ্য, ইশরাক হোসেন বিএনপির প্রয়াত নেতা ও অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে।
বিক্ষোভে অংশ নেওয়া অনেকেই জানান, পুরান ঢাকার বাসিন্দারাই এই কর্মসূচিতে অংশ নিচ্ছেন। সূত্রাপুরের হুমায়ুন কবির বলেন, “আমরা যারা ভোট দিয়েছিলাম, তারাই আজ রাস্তায়। আমাদের ভোটের মর্যাদা চাই।”
বিক্ষোভ আজ দুপুর ২টা পর্যন্ত চলবে বলে জানা গেছে। এর আগে নতুন কর্মসূচি ঘোষণা করা হতে পারে বলেও জানিয়েছেন অংশগ্রহণকারীরা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর