ঢাকা, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২
নৌযান শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার
ডুয়া নিউজ: চাঁদপুরের মেঘনা নদীতে জাহাজে সাতজন খুনের ঘটনার প্রকৃত কারণ উদঘাটন, হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার এবং নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে নৌযান শ্রমিকরা দেশজুড়ে কর্মবিরতি পালন করেন। শনিবার (২৮ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে তারা এই ধর্মঘট স্থগিত করার ঘোষণা দিয়েছেন।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌযান পরিবহনের চাঁদপুর নৌ-সংরক্ষণ ও পরিচালন বিভাগের যুগ্ম পরিচালক শ আ মাহফুজ উল আলম মোল্লা এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানিয়েছেন, সন্ধ্যা থেকে রাত পর্যন্ত নৌযান শ্রমিক ফেডারেশনের নেতাদের সঙ্গে বৈঠক করেন নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ ইউছুফ। উক্ত বৈঠকে তিনি নিহতদের ক্ষতিপূরণসহ মামলাটির সুষ্ঠু তদন্ত এবং নৌযান শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করার আশ্বাস দেন। এ আশ্বাসের ভিত্তিতে শ্রমিকরা তাদের ধর্মঘট স্থগিত করেছেন।
বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের সভাপতি মো. শাহ আলম ধর্মঘট স্থগিতের সত্যতা নিশ্চিত করে জানান, তারা কিছু আশ্বাস পেয়েছেন এবং তা কতটুকু বাস্তবায়িত হবে, সেদিকে খেয়াল রাখবেন। এর ফলে এখন থেকে জাহাজ চলাচল ও পণ্য লোডিং-আনলোডিং শুরু হবে।
এর আগে, শুক্রবার (২৭ ডিসেম্বর) রাত ১২টা থেকে শুরু হওয়া ধর্মঘটের দ্বিতীয় দিন, নৌযান শ্রমিকরা চাঁদপুরে সমাবেশ, মিছিল ও মানববন্ধন আয়োজন করেন, যেখানে তারা হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, অন্য আসামিদের গ্রেপ্তার, নিহতদের পরিবারকে ২০ লাখ টাকা করে ক্ষতিপূরণ, আহত শ্রমিক জুয়েলের উন্নত চিকিৎসা এবং নৌপথে চাঁদাবাজি বন্ধের দাবিতে মানববন্ধন করেছে নৌ ফেডারেশনের কয়েকশ নেতাকর্মী।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বাংলাদেশ-পাকিস্তান সিরিজের টিকিট মূল্য প্রকাশ, কাটবেন যেভাবে
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ