ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
আ.লীগের কর্মকাণ্ড নিষিদ্ধের প্রশ্নে যা বলছে মার্কিন যুক্তরাষ্ট্র
ডুয়া ডেস্ক: বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগ এবং এর অঙ্গ সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের সবধরনের কার্যক্রম নিষিদ্ধ করে একটি প্রজ্ঞাপন জারি করেছে। বিচার প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে বলে জানানো হয়েছে।
এই বিষয়টি সম্প্রতি মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে আলোচনায় উঠে আসে। এক সাংবাদিক প্রশ্ন করেন, বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল হিসেবে পরিচিত আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ঘটনায় যুক্তরাষ্ট্রের অবস্থান কী।
জবাবে পররাষ্ট্র দপ্তরের প্রধান উপ-মুখপাত্র মাইকেল টমি পিগট বলেন, “আমরা এ বিষয়ে অবগত আছি যে অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডে নিষেধাজ্ঞা দিয়েছে, যতক্ষণ না তাদের বিরুদ্ধে বিশেষ ট্রাইব্যুনালের রায় আসে। আমরা বাংলাদেশের কোনও নির্দিষ্ট রাজনৈতিক দলকে সমর্থন করি না। বরং যুক্তরাষ্ট্র একটি মুক্ত, গণতান্ত্রিক প্রক্রিয়া এবং ন্যায্য ও স্বচ্ছ বিচারব্যবস্থাকে সমর্থন করে।”
তিনি আরও বলেন, “আমরা সব দেশের—এর মধ্যে বাংলাদেশও রয়েছে—সরকারের প্রতি আহ্বান জানাই, যেন মতপ্রকাশের স্বাধীনতা, শান্তিপূর্ণ সমাবেশ এবং সংগঠনের অধিকার সুরক্ষিত থাকে।”
অন্য এক প্রশ্নে ওই সাংবাদিক অভিযোগ করেন, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার উগ্রপন্থা ও সন্ত্রাসবাদকে প্রশ্রয় দিচ্ছে। এ বিষয়ে জানতে চাইলে পিগট বলেন, “আমরা বাংলাদেশের জনগণের সঙ্গে ৫০ বছরেরও বেশি সময়ের অংশীদারিত্বকে গুরুত্ব দিই। এই সম্পর্ক আরও গভীর করতে আমরা বর্তমান সরকারসহ সব পক্ষের সঙ্গে কাজ করছি। আগের উত্তরে আমি যে সার্বিক অবস্থান ব্যাখ্যা করেছি, সেটিই আমাদের অবস্থান।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি