ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
আ. লীগের খবর প্রকাশে কড়া শাস্তি, ২ থেকে ৭ বছর জেল
ডুয়া নিউজ: অন্তর্বর্তীকালীন সরকার ‘সন্ত্রাসবিরোধী (সংশোধন) অধ্যাদেশ ২০২৫’ গেজেট আকারে প্রকাশ করেছে, যার মাধ্যমে বাংলাদেশ আওয়ামী লীগের সব ধরনের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে।
গেজেটে উল্লেখ করা হয়েছে, ২০০৯ সালের সন্ত্রাসবিরোধী আইনের ধারা ২০-এর (খ) উপধারা (১)-এর দফা (ঙ) অনুযায়ী, নিষিদ্ধ ঘোষিত সত্তার পক্ষে বা সমর্থনে যেকোনো ধরনের বিবৃতি, প্রচারণা, মিছিল, সভা-সমাবেশ, সংবাদ সম্মেলন অথবা সামাজিক যোগাযোগমাধ্যমসহ যেকোনো মাধ্যমে প্রচার কার্যক্রম সম্পূর্ণরূপে নিষিদ্ধ থাকবে।
সংশোধিত আইন অনুযায়ী, আওয়ামী লীগ বা তার পক্ষে কোনো খবর, বক্তব্য বা প্রচারণা প্রকাশ করলে গণমাধ্যম, সাংবাদিক এবং সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে। এই অপরাধের শাস্তি ধারা ৯(৩)-এ নির্ধারিত হয়েছে: সর্বনিম্ন ২ বছর এবং সর্বোচ্চ ৭ বছর কারাদণ্ড, সঙ্গে আর্থিক জরিমানা।
এই অধ্যাদেশ অনুযায়ী, আওয়ামী লীগের সব রাজনৈতিক কর্মকাণ্ড, প্রচার এবং তাদের সমর্থনে প্রকাশিত যেকোনো বিবৃতি বা প্রতিবেদন এখন থেকে সম্পূর্ণ নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি