ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
হামজার দুর্দান্ত পারফরম্যান্সে ফাইনাল নিশ্চিত করল শেফিল্ড
ডুয়া ডেস্ক: বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার হামজা চৌধুরীর অসাধারণ রক্ষণাত্মক পারফরম্যান্সে জন্যে ইংলিশ ক্লাব শেফিল্ড ইউনাইটেড চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা নিশ্চিত করে নিয়েছে।
সোমবার রাতে ঘরের মাঠ ব্রামাল লেনে দ্বিতীয় লেগে ব্রিস্টল সিটিকে ৩-০ গোলে হারিয়ে দুই লেগ মিলিয়ে ৬-০ ব্যবধানে জয় পায় ইয়র্কশায়ারের এই ক্লাবটি।
সেমিফাইনালের দ্বিতীয় লেগে ওয়েলসের ফরোয়ার্ড কিফার মুরের হেডে করা গোলে প্রথমার্ধেই এগিয়ে যায় শেফিল্ড। দ্বিতীয়ার্ধে গুসতাভো হ্যামার ও ক্যালাম ও’হেয়ার আরও দুটি গোল করে নিশ্চিত করেন ফাইনাল।
তবে ম্যাচের সবচেয়ে উজ্জ্বল পারফরমার ছিলেন রাইটব্যাক হিসেবে খেলা হামজা চৌধুরী। পুরো মৌসুমজুড়েই রক্ষণভাগে নির্ভরতার প্রতীক হয়ে থাকা এই মিডফিল্ডার থেকে ডিফেন্ডারে রূপ নেওয়া খেলোয়াড় এদিনও নজরকাড়া খেলেছেন। তিনি ম্যাচে ৪টি সফল ট্যাকল, একটি ক্লিয়ারেন্স এবং দুইবার বল রিকোভারি করেছেন। প্রতিপক্ষের আক্রমণ ঠেকাতে গ্রাউন্ড ডুয়েলে ৮৩ শতাংশ সাফল্যের পাশাপাশি এরিয়াল ডুয়েলেও ছিলেন দৃঢ়।
রক্ষণ সামলানোর পাশাপাশি আক্রমণেও রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। প্রতিপক্ষের ফাইনাল থার্ডে ৪টি সফল পাস খেলেন এবং তার সামগ্রিক পাসিং অ্যাকুরেসি ছিল ৯৩ শতাংশ।
ম্যাচ শেষে শেফিল্ড ইউনাইটেডের কোচ ক্রিস ওয়াইল্ডার বলেন, এমন এক রাত উপভোগ করতেই হয়। এটা আমাদের জন্য অত্যন্ত কঠিন এক মৌসুম ছিল। ঘরের মাঠে এই জয় ছেলেদের মনোবল বাড়াবে। এটা তাদের প্রাপ্য।
আগামী ২৪ মে ওয়েম্বলিতে অনুষ্ঠিতব্য ফাইনালে শেফিল্ড ইউনাইটেড মুখোমুখি হবে সান্ডারল্যান্ড বা কভেন্ট্রির। প্রথম লেগ শেষে সান্ডারল্যান্ড ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে। মঙ্গলবার রাতে তাদের মধ্যকার দ্বিতীয় লেগ অনুষ্ঠিত হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)