ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
চিফ প্রসিকিউটর গণহত্যা ও জেনোসাইডের যে ব্যাখ্যা দিলেন
ডুয়া ডেস্ক: চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন জুলাইয়ে বাংলাদেশে গণহত্যা হয়েছে, তবে জেনোসাইড হয়নি । মঙ্গলবার তার ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্টে তিনি বিষয়টি পরিস্কার করেন।
পোস্টে তিনি লেখেন, ম্যাসমার্ডার ( Mass murder) মানে গণহত্যা, জেনোসাইড ( Genocide) মানে জাতিগত নির্মূল। জুলাইয়ে বাংলাদেশে গণহত্যা ( Mass Murder) হয়েছে- জেনোসাইড ( Genocide) হয়নি। বিভ্রান্তি ছড়াবেন না।
এর আগে বিভিন্ন গণমাধ্যমে চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের বরাত দিয়ে বলা হয় জুলাই-আগস্টে বাংলাদেশে কোনো গণহত্যা হয়নি। গণঅভ্যুত্থানে আ’লীগ সরকারের পতনের আগে গত বছরের জুলাই-আগস্টে ঢাকা-সহ দেশের বিভিন্ন স্থানে গুলি করে হত্যা-সহ সহিংসতায় সহস্রাধিক মানুষের মৃত্যুর ঘটনা গণহত্যার সংজ্ঞার মধ্যে পড়ে না।
সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেছিলেন, গণহত্যার কোনো চার্জ বা অভিযোগ নেই। আন্তর্জাতিকভাবে যে সংজ্ঞা রয়েছে, সেই সংজ্ঞা অনুযায়ী বাংলাদেশে যেসব অপরাধ হয়েছে, সেগুলো ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি বা মানবতাবিরোধী অপরাধ! গণহত্যা নয়। বাংলাদেশে যে ধরনের অপরাধ হয়েছে, সেটি ম্যাস কিলিং বা ম্যাসাকার হয়েছে,সেটি জেনোসাইড নয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত