ঢাকা, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২
শিক্ষা ও স্বাস্থ্যে আসছে বিশেষ বিসিএস, পদ সংখ্যা কত?
ডুয়া ডেস্ক: শিক্ষা ও স্বাস্থ্য ক্যাডারে নিয়োগ দিতে বিশেষ বিসিএস আয়োজনের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এ উদ্দেশ্যে একটি নতুন নিয়োগবিধি তৈরি করে তা ইতোমধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। অনুমোদন পেলেই শুরু হবে বিশেষ বিসিএসের প্রক্রিয়া।
পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীন জানান, “যেকোনো নিয়োগের ক্ষেত্রে নতুন বিধিমালা তৈরি করতে হয়। বিশেষ বিসিএসের জন্য আমরা সেই কাজ সম্পন্ন করেছি। এখন এটি জনপ্রশাসন মন্ত্রণালয়ের অনুমোদনের অপেক্ষায় রয়েছে।”
পিএসসির একটি সূত্র জানিয়েছে, এই বিশেষ বিসিএসে শিক্ষা ক্যাডারে ৬৮৩ জন প্রভাষক এবং স্বাস্থ্য ক্যাডারে তিন হাজার ৩০ জন চিকিৎসকসহ মোট ৩ হাজার ৭১৩ জনকে নিয়োগ দেওয়ার প্রস্তাব রয়েছে।
একজন শীর্ষ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, চলতি বছরের মধ্যেই এই বিশেষ বিসিএস সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। এজন্য একটি রোডম্যাপ তৈরির কাজ চলছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়ার পর বিষয়টি কমিশনের সভায় উপস্থাপন করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- জ্বালানি সংকটের আতঙ্কে শেয়ারবাজারে বড় ধস