ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
ব্যক্তি ও সত্তার কর্মকাণ্ড নিষিদ্ধের বিধান রেখে সন্ত্রাসবিরোধী অধ্যাদেশ অনুমোদন
ডুয়া ডেস্ক: সন্ত্রাস বিরোধী (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫-এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। এতে সন্ত্রাসী কার্যক্রমে জড়িত রয়েছে এমন ব্যক্তি বা সত্তার এবং তাদের কর্মকাণ্ড নিষিদ্ধ করার বিধান যুক্ত করা হয়েছে।
আজ রবিবার (১১ মে) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের এক বৈঠকে এই খসড়া অনুমোদন করে উপদেষ্টা পরিষদ।
বৈঠকের সারসংক্ষেপে বলা হয়, ‘কতিপয় সন্ত্রাসী কার্য প্রতিরোধ এবং উহাদের কার্যকর শাস্তির বিধানসহ আনুষঙ্গিক বিষয়াদি সম্পর্কে বিধান প্রণয়ন করার নিমিত্ত সন্ত্রাস বিরোধী আইন, ২০০৯ প্রণয়ন করা হয়।’
উক্ত আইনের উদ্দেশ্য বাস্তবায়নের লক্ষ্যে সরকার যুক্তিসঙ্গত কারণের ভিত্তিতে যদি মনে করে যে, কোনো ব্যক্তি বা সত্তা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত, তাহলে সরকার সরকারি গেজেটে প্রজ্ঞাপন জারি করে ওই ব্যক্তিকে তালিকাভুক্ত করতে পারে বা সংশ্লিষ্ট সত্তাকে নিষিদ্ধ ঘোষণা করে তফসিলে অন্তর্ভুক্ত করতে পারে। তবে বর্তমানে প্রযোজ্য আইনে কোনো সত্তার কার্যক্রম নিষিদ্ধ করার জন্য নির্দিষ্ট কোনো বিধান নেই।
ওই বিষয়ে সুস্পষ্ট বিধান যোগ করে সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-কে আরও সময়োপযোগী করা জরুরি ও প্রয়োজনীয় হয়ে উঠেছে।
এই প্রেক্ষাপটে আইনটিতে সংশোধন এনে, কোনো সত্তার কার্যক্রম নিষিদ্ধ করার বিধান, প্রাসঙ্গিক অভিযোজন, এবং অনলাইন ও সামাজিক যোগাযোগমাধ্যমে সংশ্লিষ্ট প্রচার নিষিদ্ধের বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে। সংশোধিত বিধানটি আগামীকাল অধ্যাদেশ আকারে জারি করা হতে পারে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- এসএসসি-এইচএসসিতে ফেল করলে ফের পরীক্ষা, এরপর কারিগরি শিক্ষা
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- শনিবার ঢাকায় বন্ধ যেসব মার্কেট ও দোকানপাট
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন