ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
আওয়ামী লীগের বিচার কার্যক্রমকে ইতিবাচক বলছে বিএনপি
ডুয়া নিউজ: বিএনপি আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন সংশোধনের মাধ্যমে আওয়ামী লীগকে বিচারের আওতায় আনার উদ্যোগ এবং দলটির কার্যক্রমে নিষেধাজ্ঞার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ রোববার রাজধানীতে এক সেমিনারে এ মন্তব্য করেন।
মাতৃভাষা ইন্সটিটিউটে আয়োজিত ওই সেমিনারে “রাষ্ট্রের গণতান্ত্রিক কাঠামো সংস্কার” বিষয়ে নাগরিক উদ্যোগ, নাগরিক কোয়ালিশন ও সংবিধান সংস্কার আন্দোলনের সাত দফা প্রস্তাব নিয়ে আলোচনা হয়।
এর আগে সরকার আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন, ১৯৭৩ সংশোধন করে গেজেট প্রকাশ করে। সংশোধিত আইনে রাজনৈতিক দল ও সংশ্লিষ্ট সংগঠনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সুযোগ রাখা হয়েছে। শনিবার রাতে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়, যা আজ রোববার প্রকাশ্যে আসে।
নতুন আইনের আওতায় কোনো রাজনৈতিক দল বা সংশ্লিষ্ট সত্তা আন্তর্জাতিক অপরাধে জড়িত থাকলে, ট্রাইব্যুনাল তাদের কার্যক্রম স্থগিত বা নিষিদ্ধ, নিবন্ধন বাতিল এবং সম্পত্তি বাজেয়াপ্ত করার ক্ষমতা পাবে।
এ সংক্রান্ত সিদ্ধান্ত শনিবার রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠকে গৃহীত হয়। বৈঠক শেষে আইন উপদেষ্টা আসিফ নজরুল জানান, ২০২৩ সালের জুলাই মাসে সংঘটিত গণহত্যায় আওয়ামী লীগের সম্পৃক্ততা বিবেচনায় এ আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে। বিচার শেষ না হওয়া পর্যন্ত দলটির সকল কার্যক্রম, বিশেষ করে ডিজিটাল প্ল্যাটফর্মে, সন্ত্রাসবিরোধী আইনের আওতায় নিষিদ্ধ করা হয়েছে।
সংশোধিত আইনে এ-ও বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি বা গোষ্ঠী আন্তর্জাতিক অপরাধে সহায়তা, নির্দেশনা, প্ররোচনা বা অংশগ্রহণ করে, তবে তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া যাবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি