ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
আওয়ামী লীগ নিয়ে নির্বাচন কমিশনের চূড়ান্ত সিদ্ধান্ত
ডুয়া ডেস্ক: আওয়ামী লীগ নিষিদ্ধ ঘোষণার পর দলটির রাজনৈতিক নিবন্ধন নিয়ে সিদ্ধান্ত নিতে গেজেট প্রকাশের অপেক্ষায় রয়েছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার (১১ মে) দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন এ তথ্য জানান।
তিনি বলেন, “গেজেট প্রকাশের পরই কমিশনে আলোচনা হবে। আলোচনার ভিত্তিতেই সিদ্ধান্ত নেওয়া হবে। বর্তমান রাজনৈতিক বাস্তবতা ও জনগণের প্রত্যাশা মাথায় রেখেই কমিশন এগোবে।”
সিইসি আরও বলেন, “যদি গেজেট কাল প্রকাশিত হয় তাহলে নিবন্ধন সংক্রান্ত সিদ্ধান্তও কালই জানানো হতে পারে।”
তিনি স্পষ্টভাবে জানান, “জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর দেশের রাজনৈতিক চিত্র অনেকটাই পরিস্কার হয়েছে। এ পরিস্থিতিতে আমাদের দায়িত্ব হলো গণতন্ত্রকে সৎভাবে রক্ষা করা।”
প্রসঙ্গত, ১০ মে রাতে অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল এক সংবাদ সম্মেলনে জানান, সরকার আওয়ামী লীগের সব রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। এ সংক্রান্ত গেজেট সোমবার (১২ মে) প্রকাশ করা হবে বলে তিনি জানান।
এই ঘোষণার পর আওয়ামী লীগের রাজনৈতিক নিবন্ধন বাতিল হবে কি না—সে বিষয়টি ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি