ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
দুই গোলে এগিয়ে থেকেও জিততে পারল না বাংলাদেশ
ডুয়া ডেস্ক: সাফ অনূর্ধ্ব-১৯ ফুটবল চ্যাম্পিয়নশিপে শুভ সূচনা হয়নি বাংলাদেশের। মালদ্বীপের বিপক্ষে ২-০ গোলে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ২-২ গোলে ড্র করে মাঠ ছাড়তে হয়েছে লাল-সবুজের তরুণদের।
শুক্রবার ভারতের অরুণাচল প্রদেশের যুপিয়া গোল্ডেন জুবিলি স্টেডিয়ামে টুর্নামেন্টের পর্দা ওঠে। বাংলাদেশের প্রথম ম্যাচ ছিল মালদ্বীপের বিপক্ষে।
প্রথম একাদশে দুই প্রবাসী ফুটবলার আবদুল কাদির ও ফারজাদ আফতাবকে রাখেননি কোচ গোলাম রব্বানী। তবে শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে বাংলাদেশ।
ম্যাচের ১৩তম মিনিটে অধিনায়ক নাজমুল হুদা ফয়সালের দুর্দান্ত গোলের মাধ্যমে এগিয়ে যায় বাংলাদেশ। মালদ্বীপ অধিনায়ক আজম রাশেদের কাছ থেকে বল কেড়ে নিয়ে বক্সের বাইরে থেকে নেয়া শটে লক্ষ্যভেদ করেন তিনি (১-০)।
বিরতির আগে ব্যবধান দ্বিগুণ করেন রিফাত কাজী। মিঠু চৌধুরীর নিখুঁত ক্রসে হেড করে গোল করেন তিনি (২-০)।
প্রথমার্ধে আধিপত্য দেখালেও দ্বিতীয়ার্ধে ছন্দপতন ঘটে বাংলাদেশের খেলায়। সুযোগ কাজে লাগিয়ে ৫৭ মিনিটে গোল শোধ করেন অনুফ আবদুল্লাহ। পরে ৭৩ মিনিটে মালদ্বীপকে সমতায় ফেরান এহতান জাকি।
এই ড্রয়ে গ্রুপপর্বে নিজেদের অবস্থান কিছুটা কঠিন করে তুলল বাংলাদেশ। রোববার নিজেদের দ্বিতীয় ও শেষ ম্যাচে ভুটানের মুখোমুখি হবে লাল-সবুজের যুবারা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)