ঢাকা, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২
পাকিস্তানের আকাশসীমা পরিহার করে নতুন রুটে বাংলাদেশ বিমান
ডুয়া ডেস্ক: পাকিস্তান-ভারতের মধ্যে চলমান ভূরাজনৈতিক উত্তেজনার কারণে পাকিস্তানের আকাশসীমা এড়িয়ে ফ্লাইট পরিচালনা করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং ফ্লাইট পরিচালনার সুবিধার্থে টরন্টো, লন্ডন ও রোমগামী ফ্লাইটগুলোর সময়সূচিতে সাময়িক পরিবর্তন আনা হয়েছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানিয়েছে, ‘আগামী ৯ মে থেকে ৩১ মে পর্যন্ত এই পরিবর্তিত সময়সূচি কার্যকর থাকবে।’
এ বিষয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) এ.বি.এম. রওশন কবীর জানান, “পরিবর্তিত সময়সূচি অনুযায়ী, ঢাকা-টরেন্টো রুটের ফ্লাইট বিজি ৩০৫/৩০৬ ঢাকা থেকে আগের মধ্যরাত ৩টা ৪৫ মিনিটের পরিবর্তে ৪৫ মিনিট আগে, রাত ৩টা থেকে ছেড়ে যাবে। তবে টরেন্টো থেকে ছাড়ার সময় অপরিবর্তিত থাকবে।”
এছাড়াও, ঢাকা-লন্ডন রুটে বিজি ২০১/২০২ ফ্লাইট এখন সকাল ৭টা ৪০ মিনিটের পরিবর্তে সকাল ৭টায় ঢাকা থেকে ছাড়বে। তবে শুধুমাত্র বৃহস্পতিবার এই ফ্লাইটটি সকাল ৮টা ৫০ মিনিটের পরিবর্তে সকাল ৮টা ১০ মিনিটে ছেড়ে যাবে। লন্ডন থেকে ফ্লাইটের প্রস্থানের সময়সূচি আগের মতোই অপরিবর্তিত থাকবে।
বিমান বাংলাদেশ জানায়, ‘ঢাকা-রোম রুটের বিজি ৩৫৫/৩৫৬ ফ্লাইটটি ঢাকা থেকে ছাড়বে সকাল সাড়ে ১১টার পরিবর্তে পৌনে ১১টায়। রোম থেকে ফ্লাইট ছাড়ার সময়েও কোনো পরিবর্তন আনা হয়নি।’
‘এই পরিস্থিতির কারণে যাত্রীদের নির্ধারিত পরিবর্তিত সময় অনুযায়ী যথাসময়ে বিমানবন্দরের চেক-ইন কাউন্টারে উপস্থিত হতে অনুরোধ করা হয়েছে।’
সাময়িক এই পরিবর্তনের জন্য যাত্রীদের অসুবিধায় আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বাংলাদেশ-পাকিস্তান সিরিজের টিকিট মূল্য প্রকাশ, কাটবেন যেভাবে
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ