ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
ভারতের ৭৭ ড্রোন ভূপাতিত করল পাকিস্তান
ডুয়া ডেস্ক: পাকিস্তান দাবি করেছে যে তারা ভারতের ৭৭টি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে। দেশটির পক্ষ থেকে জানানো হয়েছে, এসব ড্রোন তারা গুলি চালিয়ে ধ্বংস করেছে।
আজ শুক্রবার ( ০৯ মে) পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
পাকিস্তানের রাষ্ট্রীয় মিডিয়া পিটিভির বরাত দিয়ে নিরাপত্তা সূত্রে জানানো হয়েছে, ‘গত কয়েক দিনে ভারতের ৭৭টি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে পাকিস্তান।’ বৃহস্পতিবার (৯ মে) পিটিভির প্রতিবেদনে এ দাবি করা হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, ‘৮ মে সন্ধ্যা পর্যন্ত পাকিস্তান ২৯টি ভারতীয় ড্রোন ভূপাতিত করেছে। এছাড়া গতরাত থেকে আরও ৪৮টি ড্রোন গুলি করে নামিয়ে দেওয়া হয়েছে।’
নিরাপত্তা সূত্রের উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে আরও বলা হয়েছে, “পাকিস্তান ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে ‘প্রত্যুত্তরমূলক জবাব’ দিচ্ছে।”
পাকিস্তান আইএসপিআরের মতে, “কাপুরুষোচিত হামলাগুলো নয়াদিল্লির আতঙ্ক ও কৌশলগত বিশৃঙ্খলার প্রতিফলন। এর মাধ্যমে বোঝা যায়, ভারতীয় বাহিনী এলওসিতে উল্লেখযোগ্য ক্ষতির সম্মুখীন হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকাগুলো থেকে ড্রোনের ধ্বংসাবশেষ সংগ্রহ করা হচ্ছে। সেগুলো পরীক্ষা-নিরীক্ষার কাজ চলছে।”
পাকিস্তানের জাতীয় নিরাপত্তা সংস্থা আরও জানায়, “পাকিস্তান সেনাবাহিনী শক্তিশালী ও পরিকল্পিত জবাব দিচ্ছে। শত্রুপক্ষের সব পরিকল্পনা বানচাল করে দিচ্ছে। সফট-কিল (প্রযুক্তিগত) এবং হার্ড-কিল (অস্ত্রভিত্তিক) পদক্ষেপের সমন্বয়ে সব আগত ড্রোন নিষ্ক্রিয় করা হয়েছে।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার