ঢাকা, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২
ক্রাচে ভর করে হাসপাতাল থেকে আ.লীগ নিষিদ্ধের সমাবেশে জুলাই যোদ্ধা
ডুয়া ডেস্ক: আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে চলমান আন্দোলনে যোগ দিয়েছেন বহু ছাত্র ও সাধারণ মানুষ। এ আন্দোলনের প্রতি সমর্থন জানাতে হাসপাতালের বিছানা ছেড়ে ক্রাচে ভর করে হাজির হয়েছেন গুলিবিদ্ধ তরুণ রোমান হোসেন।
২২ বছর বয়সী রোমান রাজধানীর মোহাম্মদপুর বাসস্ট্যান্ড এলাকায় ২০২৪ সালের ১৯ জুলাই আন্দোলনে অংশ নিতে গিয়ে পুলিশের গুলিতে আহত হন। বর্তমানে তিনি পঙ্গু হাসপাতালের ‘এ’ ব্লকের চার নম্বর বেডে চিকিৎসাধীন।
ক্রাচে ভর দিয়ে সমাবেশস্থলে পৌঁছানো রোমান জানান, তিনি মোহাম্মদপুরের একটি বিরিয়ানির দোকানে বাবুর্চির কাজ করতেন। পরিবার চালাতে গ্রাম থেকে ঢাকায় আসেন। গুলিবিদ্ধ হওয়ার পর থেকে চলাফেরা করতে পারছেন না ঠিকমতো। চিকিৎসক জানিয়েছেন, পায়ের জটিলতা কাটতে সময় লাগবে।
রোমানের বাড়ি ময়মনসিংহের ফুলপুর উপজেলার সুতিয়া পায়ারী গ্রামে। তিনি মো. মফিদুল ইসলাম ও রোজিনা খাতুন দম্পতির বড় সন্তান। ছোট ভাই মাদ্রাসায় এবং বোন স্কুলে পড়ে। পরিবারের খরচ জোগাতে গ্রামের দারিদ্র্য পেছনে ফেলে ঢাকায় এসেছিলেন।
আহত রোমান বলেন, “আমার পরিবারের জন্যই শহরে এসেছিলাম। আন্দোলনে গিয়েছিলাম দেশের ভালো চেয়ে। গুলিবিদ্ধ হলেও এখনও আশা হারাইনি। চিকিৎসক বলেছেন, ধৈর্য ধরলে আবার হাঁটতে পারব।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- শেষ হলো বাংলাদেশ বনাম উত্তর কোরিয়ার ফুটবল ম্যাচ, জানুন ফলাফল
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- শিক্ষা উপবৃত্তি ২০২৬: কোন শ্রেণিতে কত টাকা পাবেন শিক্ষার্থীরা?
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা: ম্যাচটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চাকরির বাজারে সবচেয়ে চাহিদাসম্পন্ন শীর্ষ ১০ ডিগ্রি
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- সবাইকে ঐক্যবদ্ধ থেকে সরকারের পাশে দাঁড়াতে হবে: শামসুজ্জামান দুদু
- শিক্ষা মন্ত্রণালয়ের নতুন সচিব হলেন আবদুল খালেক
- এককভাবে নতুন দায়িত্বে শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার