ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
যমুনার সামনে বিক্ষোভ চলছেই, আ.লীগ নিষিদ্ধ দাবি
ডুয়া ডেস্ক: আওয়ামী লীগকে নিষিদ্ধ এবং দলটির রাজনৈতিক কার্যক্রম বন্ধে সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণার দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন 'যমুনা'-র সামনে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি অব্যাহত রয়েছে।
বৃহস্পতিবার (৮ মে) রাত ১০টা থেকে শুরু হওয়া এ কর্মসূচি শুক্রবার (৯ মে) সকাল ৮টা পর্যন্তও চলমান রয়েছে। এ সময় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), জুলাই ঐক্য, শিবির, আপ বাংলাদেশ, গণতান্ত্রিক ছাত্র সংসদ, কওমী মাদরাসার শিক্ষার্থী, ইনকিলাব মঞ্চ, ছাত্র পক্ষসহ বিভিন্ন সংগঠনের শত শত নেতাকর্মী সেখানে উপস্থিত ছিলেন। স্লোগান, প্ল্যাকার্ড আর বিভিন্ন ব্যানারে মুখর হয়ে উঠেছে যমুনা এলাকা।
জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম রাত ২টার দিকে এক সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, "অন্তর্বর্তী সরকারের প্রথম দায়িত্ব ছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করা। কিন্তু আমরা আবারও সেই দাবি নিয়ে রাস্তায় নেমেছি।"
এ সময় 'ব্যান ব্যান আওয়ামী লীগ', 'আমার সোনার বাংলায়, আওয়ামী লীগের ঠাঁই নাই', 'সারা বাংলায় খবর দে, মুজিববাদের কবর দে', ‘মুজিববাদ মুর্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ’ প্রভৃতি স্লোগানে মুখরিত হয় বিক্ষোভস্থল।
জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত তারা অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল