ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
হাসিনাকে প্রধানমন্ত্রী উল্লেখ করে সংবাদ প্রকাশ করায় পত্রিকা অফিসে আগু'ন
ডুয়া ডেস্ক: ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে পদত্যাগ করে ভারতে পালানো শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী উল্লেখ করে সংবাদ প্রকাশের জেরে খুলনায় দৈনিক দেশসংযোগ পত্রিকায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
আজ বৃহস্পতিবার (৮ মে) রাতে মহানগরীর ছোট মির্জাপুর এলাকায় বিক্ষুব্ধ জনতা পত্রিকাটির কার্যালয়ে আগুন লাগিয়ে দেয়। তবে কারা এই ঘটনা ঘটিয়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
পত্রিকাটির সম্পাদক মুন্সী মাহাবুবুল আলম সোহাগ খুলনা মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দারা জানান, 'বৃহস্পতিবার মাগরিবের নামাজের কিছুসময় পর ৩০/৪০ জনের একটি দল এসে অফিসের শার্টারের তালা ভেঙে টেবিল-চেয়ারসহ অন্যান্য মালামাল রাস্তায় বের করে ভাঙচুর ও আগুন দিয়ে পুড়িয়ে দিয়ে চলে যায়। পরে পার্শ্ববর্তী বাসিন্দারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। খবর পেয়ে পুলিশ ও সাংবাদিকরা ঘটনাস্থল পরিদর্শন করেন।'
এ বিষয়ে খুলনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম বলেন, "খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কে বা কারা আগুন ধরিয়ে দিয়েছে তা জানা যায়নি।"
জানা যায়, 'আজ বৃহস্পতিবারের দৈনিক দেশ সংযোগ পত্রিকার প্রথম পৃষ্ঠায় একজন আওয়ামী লীগ নেতার মৃত্যুর খবরে শোক প্রকাশ করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই সংবাদে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী এবং খুলনার বিভিন্ন আসনের সাবেক সংসদ সদস্যদের বর্তমান সংসদ সদস্য হিসেবে উল্লেখ করা হয়। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ক্ষোভ প্রকাশ করেন অনেকে।'
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের