ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
দাবি পাকিস্তানের
ভারতের ৫০ সৈন্য নিহ'ত
ডুয়া ডেস্ক: সীমান্তবর্তী দ্বিপাক্ষিক নিয়ন্ত্রণ রেখা (এলওসি) বরাবর পাকিস্তানি সেনাবাহিনীর গোলাবর্ষণে অন্তত ৫০ জন ভারতীয় সৈন্য নিহত হয়েছেন বলে দাবি করেছে পাকিস্তান।
আজ বৃহস্পতিবার (০৮ মে) এই দাবি করেন দেশটির তথ্য ও সম্প্রচারমন্ত্রী আতাউল্লাহ তারার, এমনটাই জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম এআরওয়াই নিউজ।
পাকিস্তানের সংসদের নিম্নকক্ষ জাতীয় পরিষদে দেওয়া এক বিবৃতিতে সম্প্রচারমন্ত্রী বলেন, “কাপুরুষোচিত শত্রুরা অন্ধকারের আড়ালে হামলা করেছে। দেশটির এই মন্ত্রী বলেন, ভারত রাফাল যুদ্ধবিমান নিয়ে গর্ব করছে এবং যা ইচ্ছা তাই করার হুমকি দিয়েছে। তবে পাকিস্তানের বিরুদ্ধে আগ্রাসন চালানোর সময় ভারত অপমানজনক ও বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হয়েছে।”
আতাউল্লাহ তারার ভারতকে পাকিস্তানের সশস্ত্র বাহিনী কঠোর জবাব দিয়ছে বলে দাবি করেছেন। তিনি বলেন, “পাকিস্তানি বাহিনী ভারতের পাঁচটি যুদ্ধবিমান গুলি চালিয়ে ভূপাতিত করেছে এবং সেনাবাহিনীর একটি ব্রিগেড সদরদপ্তর গুঁড়িয়ে দিয়েছে। এতে কেবল ভারতের বিমানই পড়েনি বরং দেশটির গর্বও চুর্ণ হয়ে গেছে।”
তারার বলেছেন, “পাকিস্তানি বাহিনী নিয়ন্ত্রণ রেখা বরাবর ৪০ থেকে ৫০ ভারতীয় সৈন্যকে হত্যা করেছে। ভারত এখনও নিহত সৈন্যদের মৃতদেহ উদ্ধার করতে পারেনি।”
পাকিস্তানের তথ্যমন্ত্রী বলেন, “আমরা পাকিস্তানে ভারতের সামরিক বাহিনীর ছোড়া ইসরায়েলের তৈরি অন্তত ২৫টি ড্রোনও ভূপাতি করেছি। পাকিস্তানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করার জন্য ভারত এসব ড্রোন মোতায়েন করেছিল। পাকিস্তানের ক্ষতি করার ভারতীয় প্রচেষ্টা নস্যাৎ হয়েছে এবং দেশটি এখন অপমানের মুখোমুখি হয়েছে।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার