ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
রেকর্ড বইয়ে নতুন অধ্যায় লিখলেন ধোনি
ডুয়া ডেস্ক : আইপিএলে একের পর এক রেকর্ড ভাঙা যেনো ধোনির কাছে নিত্যনৈমিত্তিক ব্যাপার! বয়স তার কাছে যেন শুধুই সংখ্যা। বুধবার (৭ মে) কলকাতার বিপক্ষে ম্যাচে দুটি গুরুত্বপূর্ণ উইকেটে অবদান রেখে আইপিএলের ইতিহাসে প্রথম উইকেটকিপার হিসেবে ২০০ ডিসমিসালের মাইলফলক স্পর্শ করলেন ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।
নুর আহমেদের এক ওভারে প্রথমে সুনিল নারিনকে স্টাম্পিং করেন ধোনি, এরপর আঙ্কৃশ রাঘুভানশির ক্যাচ নেন তিনি। আর এতেই আইপিএলে ২০০ ডিসমিসাল পূর্ণ করার অনন্য কীর্তি গড়েন।
২৬৯ ইনিংসে ধোনির এই ২০০ ডিসমিসালের মধ্যে ১৫৩টি ক্যাচ ও ৪৭টি স্টাম্পিং। তালিকার দ্বিতীয় স্থানে থাকা দিনেশ কার্তিকের ডিসমিসাল ১৭৪, আর তৃতীয় স্থানে থাকা ঋদ্ধিমান সাহার ১১৩। বর্তমানে খেলে যাওয়া ক্রিকেটারদের মধ্যে ধোনির পরে রয়েছেন রিশভ পন্ত, যার ১১২ ইনিংসে ডিসমিসাল সংখ্যা ১০০।
এদিন ধোনির এই রেকর্ড গড়ার সঙ্গে সঙ্গে জয়ও তুলে নিয়েছে চেন্নাই সুপার কিংস। তবে চলতি মৌসুমে ১২ ম্যাচে মাত্র ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার তলানিতে রয়েছে দলটি, ফলে অনেক আগেই তাদের বিদায় নিশ্চিত হয়ে গেছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল