ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
‘সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশের পাশে থাকবে চীন’
ডুয়া ডেস্ক: ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় সবসময় পাশে থাকবে চীন। বাংলাদেশ ও চীনের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে বৃহস্পতিবার (৮ মে) এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
রাষ্ট্রদূত বলেন, ভারত-পাকিস্তানের চলমান উত্তেজনা নিরসনে নিরপেক্ষভাবে সন্ত্রাসবাদের অভিযোগের তদন্ত হওয়া প্রয়োজন। তিনি জোর দিয়ে বলেন, সংকটময় সময়ে চীন সত্যের পক্ষে থাকবে এবং বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় সবসময় প্রস্তুত থাকবে।
তিনি আরও বলেন, পরিস্থিতি শান্ত রাখতে ভারত ও পাকিস্তান—উভয় দেশকে দায়িত্বশীলভাবে কাজ করতে হবে এবং উত্তেজনা হ্রাসে উদ্যোগ নিতে হবে।
রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জানান, চলতি মাসের শেষে চীনের বাণিজ্যমন্ত্রীর নেতৃত্বে শতাধিক ব্যবসায়ী ও বিনিয়োগকারীর একটি বৃহৎ প্রতিনিধি দল বাংলাদেশ সফরে আসছে। তার মতে, এত বড় বাণিজ্যিক প্রতিনিধি দল এর আগে বাংলাদেশে আসেনি, যা দ্বিপক্ষীয় বাণিজ্যের সম্প্রসারণে সহায়ক হবে।
বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে চীন নাক গলাতে চায় না উল্লেখ করে তিনি বলেন, “স্থিতিশীলতা ছাড়া উন্নয়ন সম্ভব নয়। সংস্কার একটি দেশের নিজস্ব বিষয়, এ নিয়ে আমাদের খোলামেলা মন্তব্য করার ইচ্ছা নেই।”
চীনের এমন অবস্থান কৌশলগত অংশীদারিত্বকে আরও জোরদার করবে বলে মনে করছেন বিশ্লেষকরা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি