ঢাকা, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২
ভারত-পাকিস্তান যুদ্ধ নিয়ে দ্য সুইফটের ৫ ভবিষ্যদ্বাণী
ডুয়া ডেস্ক নিউজ: কাশ্মীরে পর্যটক হত্যাকাণ্ডকে কেন্দ্র করে ভারত-পাকিস্তান সীমান্তে নতুন করে সংঘর্ষ শুরু হয়েছে। মঙ্গলবার (৬ মে) দিবাগত রাতে ভারতের একযোগে ক্ষেপণাস্ত্র হামলার জবাবে পাকিস্তানও পাল্টা গোলাবর্ষণ শুরু করেছে। এরইমধ্যে ভারতীয় পাঁচটি যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার খবর মিলেছে। এমন উত্তপ্ত পরিস্থিতিতে আন্তর্জাতিক গবেষণা সংস্থা দ্য সুইফট সেন্টার পাঁচটি গুরুত্বপূর্ণ প্রশ্নের মাধ্যমে চলমান উত্তেজনার ভবিষ্যৎ বিশ্লেষণ করেছে।
প্রথম. ১৫ মে’র মধ্যে ১০০ জন সেনা-পুলিশ হতাহতের আশঙ্কা কতটা?
বিশেষজ্ঞদের মতে, দুই দেশের মধ্যে সীমান্ত গোলাগুলি অব্যাহত থাকলেও বড় ধরনের রক্তক্ষয়ী যুদ্ধের সম্ভাবনা কম। সাম্প্রতিক ইতিহাস বলছে, ভারতের সীমিত আগ্রাসনের জবাবে পাকিস্তানের প্রতিরোধ হলেও উভয় পক্ষই পূর্ণমাত্রার যুদ্ধ এড়াতে চায়।
দ্বিতীয়. ৩০ জুনের মধ্যে কি ১,০০০ সেনা হতাহত হতে পারেন?
বিশ্লেষণ বলছে, যদি আগামী সপ্তাহে সংঘর্ষের মাত্রা নিয়ন্ত্রণে থাকে, তবে বড় হতাহতের সম্ভাবনা কম। তবে যদি ১০০ জনের বেশি হতাহত হন, তাহলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে, যা ভবিষ্যতে আরও বড় সংঘাতে রূপ নিতে পারে।
তৃতীয়. সিন্ধু পানি চুক্তির ভবিষ্যৎ কী?
২০২৫ সালের মধ্যে আবার কার্যকর হতে পারে সিন্ধু পানি চুক্তি, তবে সেটি নির্ভর করছে চলমান সংঘাতের মাত্রার ওপর। সীমিত সংঘর্ষ হলে দুই পক্ষের মধ্যে আলোচনার পথ খোলা থাকবে। বিপরীতে বড় ধরনের সংঘর্ষ হলে এটি দীর্ঘ সময় অচল থাকতে পারে।
চতুর্থ. ভারতের ওষুধ রপ্তানি কি প্রভাবিত হবে?
বিশেষজ্ঞদের মতে, যুদ্ধ পরিস্থিতির মধ্যেও ভারতের ওষুধ রপ্তানি বড় ধরনের বিঘ্নের মুখে পড়বে না। বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের মতো বড় বাজার ভারতের উৎপাদন সক্ষমতার ওপর নির্ভরশীল। তাই সাময়িক জটিলতা ছাড়া মূলধারার ব্যবসা চলমান থাকবে।
পঞ্চম. পরমাণু অস্ত্র ব্যবহারের ঝুঁকি কতটা?
সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটি নিয়েই সবচেয়ে বেশি আশ্বাস দিয়েছেন গবেষকরা—তাদের মতে, পরমাণু অস্ত্র ব্যবহারের সম্ভাবনা ‘অত্যন্ত কম’। তবে এর অস্তিত্বই কৌশলগত ভুল হিসাবকে ভয়াবহ পরিণতির দিকে ঠেলে দিতে পারে।
দ্য সুইফট সেন্টারের বিশ্লেষণে বলছে, ভারত-পাকিস্তান উত্তেজনার মধ্যেও এখনই পূর্ণমাত্রার যুদ্ধ বা পরমাণু সংঘর্ষের আশঙ্কা নেই। তবে যেকোনো সময় পরিস্থিতি কৌশলগতভাবে বদলে যেতে পারে, তাই আন্তর্জাতিক মহলের নজর এবং মধ্যস্থতা এখন খুবই গুরুত্বপূর্ণ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- জ্বালানি সংকটের আতঙ্কে শেয়ারবাজারে বড় ধস