ঢাকা, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য কানাডার ভিসা প্রক্রিয়া সহজ করার অনুরোধ
ডুয়া ডেস্ক: বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করতে কানাডাকে অনুরোধ জানিয়েছেন পররাষ্ট্র সচিব মো. জসিমউদ্দিন। আজ মঙ্গলবার (০৬ মে) পররাষ্ট্র সচিবের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন কানাডার ইন্দো-প্যাসিফিক বাণিজ্য প্রতিনিধি পল থপিল। এ সময় পল থপিল কানাডায় প্রবাসী বাংলাদেশিদের উজ্জ্বল ভূমিকা এবং দুই দেশের মধ্যে জনগণের সঙ্গে জনগণের সংযোগের প্রসারকে বিশেষভাবে স্বাগত জানান। এই প্রসঙ্গে পররাষ্ট্র সচিব বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য শিক্ষাবিনিময় ও দক্ষতা উন্নয়নে সহায়তা করতে শিক্ষার্থীদের ভিসা প্রক্রিয়া সহজ করার প্রস্তাব দেন।
এ সময় থপিলের সঙ্গে উপস্থিত ছিলেন গিলডান, ব্ল্যাকবেরি, অ্যাডভানটেক, বেল হেলিকপ্টার, জেসিএম পাওয়ার এবং এক্সপোর্ট ডেভেলপমেন্ট কানাডার প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত একটি ব্যবসায়িক প্রতিনিধি দল।
ঢাকায় অনুষ্ঠিত বৈঠকে অংশ নেন কানাডার হাইকমিশনার অজিত সিংহ। এটি ছিল পল থপিলের বাংলাদেশে দ্বিতীয় সফর, যা কানাডা ও বাংলাদেশের মধ্যকার ক্রমবর্ধমান অংশীদারিত্বের একটি স্পষ্ট প্রতিফলন হিসেবে বিবেচিত হচ্ছে। বৈঠকে দুই দেশের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক, বিশেষ করে বাণিজ্য, বিনিয়োগ এবং উন্নয়ন সহযোগিতা নিয়ে আলোচনা হয়।
পররাষ্ট্র সচিব সরকারের বহুমুখী অর্থনৈতিক সংস্কারের বিষয়টি তুলে ধরেন এবং আইসিটি, অবকাঠামো, ওষুধ শিল্প, প্রকৌশল ও নবায়নযোগ্য জ্বালানিসহ সম্ভাবনাময় খাতে কানাডার বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান। সরকার পরিচালিত সংস্কারের ভূয়সী প্রশংসা করে পল থপিল জানান, বাংলাদেশে কানাডীয় কোম্পানিগুলোর আগ্রহ দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- জ্বালানি সংকটের আতঙ্কে শেয়ারবাজারে বড় ধস