ঢাকা, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২
আমাদের মাঝে মায়া-মমতা কমে যাচ্ছে: শিক্ষা উপদেষ্টা
ঢাবি প্রতিনিধি: শিক্ষা উপদেষ্টা প্রফেসর ড. চৌধুরী রফিকুল আবরার বলেছেন, 'আমরা দিন দিন মেকানিক্যাল হয়ে যাচ্ছি। আমাদের মাঝে মায়া-মমতা কমে যাচ্ছে।
বুধবার (৭ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মোজাফফর আহমদ চৌধুরী মিলনায়তনে আয়োজিত 'পাবলিক এডমিনিস্ট্রেশন: থিওরি এন্ড কনসেপ্ট' শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
ঢাবির উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. নাজমুন্নেসা মাহতাব এই বইয়ের রচয়িতা। অনুষ্ঠানে ঢাবি উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের সভাপতিত্বে আরও বক্তব্য দেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. তৈয়বুর রহমান, জেন্ডার স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক ড. সাবিনা ইয়াসমিন রোজী, লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড. সাবিত হাসান প্রমুখ।
শিক্ষা উপদেষ্টা সি আর আবরার বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় আপনার (নাজমুন্নেসা মাহতাব) মতো বিদ্বান ব্যক্তিকে হোস্ট করতে পেরে গর্বিত। আমাদের দৈনন্দিন জীবন থেকে মায়া দরদ চলে যাচ্ছে। আমরা দিন দিন মেকানিক্যাল হয়ে যাচ্ছি। কিন্তু একজন শিক্ষক যে মায়ার বাঁধনে শিক্ষার্থীদের জড়ান সেটার অনন্য উদাহরণ অধ্যাপক নাজমুন্নেসা মাহতাব। এত ব্যাস্ততার মাঝেও আপনি যে গতিতে এগিয়ে যাচ্ছেন এতে আমাদের সমাজ আরও উপকৃত হবে। জুনিয়র শিক্ষকরাও আপনাকে দেখে অনুপ্রাণিত হবে।
শিক্ষা উপদেষ্টা আরও বলেন, আমাদের কারিকুলামে এ রকম মৌলিক বই খুব বেশি নেই। ১৯৭২ সালে শিক্ষার মাধ্যম হিসেবে বাংলাকে নির্ধারণ করা হয়েছিল। কিন্তু এখন পর্যন্ত বাংলা ভাষায় ভালো বই বেশি নেই। আমরা চেষ্টা করছি একটা ট্রান্সলেশন ব্যুরো প্রতিষ্ঠা করার। এটার কাজ আমরা দ্রুত শুরু করবো।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিল মাউশি
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- নাহিদ-তানজিদ ঝড়ে লণ্ডভণ্ড সফরকারীরা, শুভসূচনা বাংলাদেশের
- স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ডিজি ঢাবি অ্যালামনাই সদস্য ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস