ঢাকা, সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৯ চৈত্র ১৪৩২
বিএসএফের পুশইন নিয়ে নিরাপত্তা উপদেষ্টার হুঁশিয়ারি
ডুয়া নিউজ: ভারত-পাকিস্তান উত্তেজনার মধ্যেই সীমান্ত দিয়ে ৬৬ জন ভারতের নাগরিককে পুশইন করেছে বিএসএফ। এ ঘটনায় কঠোর হুঁশিয়ারি দিয়েছে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার রোহিঙ্গা বিষয়ক হাইরিপ্রেজেনটেটিভ ড. খলিলুর রহমান।
তিনি বলেন, “আমরা প্রতিটি কেস আলাদা আলাদাভাবে নিরীক্ষণ করছি। আমাদের সিদ্ধান্ত হচ্ছে, আমাদের দেশের নাগরিক যদি কেউ হয়ে থাকেন, আর সেটা যদি প্রমাণিত হয়, তাহলে তাদের আমরা গ্রহণ করবো। তবে এটা ফরমাল চ্যানেলে হতে হবে।”
এভাবে পুশইন করাটা সঠিক প্রক্রিয়া নয় বলে সাফ জানিয়ে দেন তিনি।
আজ বুধবার (৭ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা বলেন।
খাগড়াছড়ি ও কুড়িগ্রাম জেলা সীমান্তে ভারত থেকে সেদেশের নাগরিকসহ লোকজনকে পুশইন করার বিষয়ে জানতে চাইলে নিরাপত্তা উপদেষ্টা বলেন, “আমরা এটা নিয়ে ভারত সরকারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি।”
জানা যায়, আজ বুধবার (৭ মে) খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা এবং পানছড়ি সীমান্ত দিয়ে ৬৬ জন ভারতীয় নাগরিককে পুশইন করেছে বিএসএফ। এছাড়া কুড়িগ্রাম সীমান্ত দিয়ে আরও ৩৬ জনকে পুশইন করা হয়েছে, যাদের রোহিঙ্গা বলে দাবি করছে বিএসএফ।
স্থানীয়রা জানান, বুধবার (৭ মে) রৌমারী উপজেলার কেন্দ্রীয় শাপলা চত্ত্বরে ভ্যান গাড়িতে করে যাওয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে জামালপুর ৩৫ বিজিবির সদস্যরা ২৭ জনকে আটক করে। এ সময় সেখান থেকে পালিয়ে যাওয়ার সময় রৌমারী থানা পুলিশের হাতে দুজন আটক হয়। এরমধ্যে পুরুষ ২২ জন, নারী ৬ জন, শিশু ২ জন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- নবনিযুক্ত উপাচার্যকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- স্বামী ও সন্তানকে ঘরে আটকে রেখে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্ম/হত্যা
- ঈদের তারিখ চূড়ান্ত করল জাতীয় চাঁদ দেখা কমিটি
- সৌদি আরবে পবিত্র ঈদুল ফিতর কবে, যা জানা গেল
- আপত্তিকর ভিডিও বিতর্কে হাতিয়ার ইউএনওকে ওএসডি
- ফুলবাড়ীয়ায় প্রবাসীদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৭ মার্চ)
- ঈদ সালামি কত টাকা দেবেন?
- তিন দেশে আজ পবিত্র ঈদুল ফিতর উদযাপন
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হলেন ড. ওবায়দুল ইসলাম
- গুঞ্জন উড়িয়ে সংবাদ সম্মেলনে নেতানিয়াহু
- ঈদ উপলক্ষে তারেক রহমানকে শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি
- আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন ঢাবি'র নতুন ভিসি
- ইউজিসির নবনিযুক্ত চেয়ারম্যানকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা